দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এ সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ বুধবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আগামী ৭২ ঘণ্টায় আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে এ কয়েকদিন চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ভারতে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ পশ্চিমবঙ্গের কলকাতার অভিজাত এলাকা নিউটাউন থেকে করা হয়েছে।তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য নেই তার কাছে।
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার নাম মো. লুৎফর রহমান (৬৫)। এ নিয়ে মোট তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর মধ্যে মক্কায় দুজন এবং মদিনায় একজন মারা গেছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বুধবার সকালে বৃষ্টি হয়েছে। ফলে তীব্র গরমে কিছুটা স্বস্তি এসেছে নগরজুড়ে। সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির পরিমাণ কোথাও কম আবার কোথাও বেশি।
বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ বুধবার। দেশ ও দেশের বাইরের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে আর মাত্র ১০ দিন বাকি। এর আগে বড় ধাক্কা খেলো টাইগার শিবির। প্রস্তুতি ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ের পর স্বাগতিকদের কাছে পাঁচ উইকেটে হেরেছে বিশ্ব ক্রিকেটে ‘অভিজ্ঞ’ এই দল। স্থানীয় সময় মঙ্গলবার হুসটনে টস দিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইউএস কাপ্তান মোনাঙ্ক প্যাটেল।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোন ফরম্যাটে এই প্রথম যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোন ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষক ও কৃষির কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছেন। কৃষিতে ভর্তুকির পরিমাণ বাড়ানো, গবেষণা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো, গবেষণা অবকাঠামোর উন্নয়ন, গবেষণার সুযোগ বাড়ানোসহ বিভিন্ন ব্যবস্থা করেছেন। এসব বহুমুখী উদ্যোগ বিশ্বে বাংলাদেশকে কৃ
অন্য সাজাপ্রাপ্তরা হলেন, মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবা, জাহাঙ্গীর, ইব্রাহিম, সাইফুল ইসলাম, জরিফ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও রেদুয়ান।
ইসি সচিব বলেন, ‘প্রকৃত ভোটের হার আরো পরে পাব আমরা। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। দু-একটি ঘটনা যেখানে ঘটেছে, সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।’
‘কিন্তু যারা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে যাচ্ছেন তাদের তথ্য দেওয়া হচ্ছে না। তাদের তথ্যও অত্যন্ত জরুরি। কারণ যিনি চিকিৎসা নিচ্ছেন তিনি একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। আবার যিনি ডেঙ্গু রোগী কিন্তু বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে যাচ্ছেন, তার তথ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বলেন মেয়র।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই বেশ আগেভাগেই ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার দুই রিজার্ভ ক্রিকেটারসহ স্কোয়াড চূড়ান্ত করেছে মিচেল মার্শরা।
লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামের আসর মঙ্গলবার বসেছে কলম্বোর একটি হোটেলে। প্রথম বাংলাদেশি হিসেবে লিটন দাসের নাম উঠে আসে সেখানে, এরপর মুশফিকুর রহিমের নাম। দুজনকে কোনও দলই কেনার আগ্রহ দেখায়নি।