জামায়াত নেতা আজহারসহ ১১ জনের কারাদণ্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাশকতার মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রাজেশ চৌধুরি এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় এটিএম আজহারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বাকি ১০ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

অন্য সাজাপ্রাপ্তরা হলেন, মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবা, জাহাঙ্গীর, ইব্রাহিম, সাইফুল ইসলাম, জরিফ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও রেদুয়ান।

এটিএম আজহারের আইনজীবী আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডবিধির ৪৩৫ ধারায় দেড় বছর ও ১৪৩ দুই ধারায় আসামিদের এ কারাদন্ডের আদেশ দেন আদালত।

২০১০ সালের নভেম্বরে রাজধানীর মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদি হয়ে এ মামলা করেন। মামলার পর এটিএম আজহারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নৌ শুমারি শেষ হলে অবৈধ নৌযান থাকবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না

২ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

৩ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

৪ ঘণ্টা আগে

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

৪ ঘণ্টা আগে