আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বিথী। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ সময় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমকি ৮৬ শতাংশ।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম আব্দুল হাদী।
এ ব্যাপারে দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে এই সুবিধা দিয়েছিলেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এই সার আনবে। এতে মোট ব্যয় হবে ১১৬ কোটি ৫৪ লা
আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। অন্যবার পরীক্ষার দিন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোতে ক্লাস বন্ধ থাকে। তবে এবার পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা এলো।
মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। রাজধানী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে এ ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৩ জুন
টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রযুক্তি চ্যাট জিপিটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে এ প্রযুক্তি সংযোজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় সোমবার অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার শোতে এই ঘোষণা দেয়।
লায়লা আক্তার ফারহাদের (৪৮) ধর্ষণ মামলায় গ্রেপ্তার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সাত দিনের ৭ রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ শাহজাহান এ রিমান্ড আবেদন করেন।
পুনঃনিরীক্ষণের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পান। ২০৪ জন ফেল থেকে পাস করেন এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়।
পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন ও মদিনায় চারজন।
আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের উপহার হিসেবে এসব ঘর হস্তান্তর করেন তিনি।
পবিত্র হজ পালনের উদ্দেশে ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা হজে তাঁর সঙ্গী হয়েছেন।
হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ২০১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২৯৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭৪ হাজার ২৬২ জন। মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে ১৫ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ওয়াকার-উজ-জামান। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২৩ জুন থেকে ৩ বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ। ইনিংসের একেবারে শেষ দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। টানটান উত্তেজনাকর স্নায়ু চাপের ম্যাচে পারল না বাংলাদেশ। ম্যাচের মোড় ঘুরে বদলালো বারবার।