সৌদি পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ হজযাত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ২০১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২৯৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭৪ হাজার ২৬২ জন। মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে ১৫ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ২০১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে। সর্বশেষ তথ্যমতে, মোট ফ্লাইটের ৯৪ দশমিক ৯ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৯৫ শতাংশ সৌদি পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ে তথ্যমতে, বুধবার শেষ হচ্ছে চলতি বছরের শেষ ফ্লাইট। মঙ্গলবার ও বুধবার এই দুইদিনে বাকি ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদিতে যাবে। এই দুইদিনে বিমান বাংলাদেশ, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের সিডিউল করা ১৩টি ফ্লাইট রয়েছে। এরমধ্যে সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একটি ফ্লাইট সৌদিতে পৌঁছেছে। আর সাতটি ফ্লাইট আজ সৌদিতে যাওয়ার কথা রয়েছে। আগামীকাল পাচঁটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। সর্বশেষ ১০ জুন দুইজন মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১০ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১১ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১১ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৪ ঘণ্টা আগে