পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ করেছেন বলে নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এতে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পক্ষে অংশ নেবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।
আদালতের নির্দেশ পেলে আবেদনের ভিত্তিতে বিভিন্ন আসনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
‘আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন, এমনটি শোনা যাচ্ছে’— এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘প্রশ্নই আসে না।’
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৪ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি পাঁচজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
১৭ ফেব্রুয়ারি দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন মোদি। এ ব্যস্ততার কারণেই তিনি ঢাকায় আসছেন না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।
একইসঙ্গে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোট সম্পন্ন হওয়ায় দেশের সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি।
পর্যবেক্ষক প্রতিনিধিরা ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি কেন্দ্রের ৪০টির বেশি ভোটকক্ষ পরিদর্শন করেন। ভোটগ্রহণের শুরু থেকে গণনার প্রস্তুতি পর্যন্ত পুরো প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচনকালীন মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পা
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট গ্রহণ শেষ হলেও পুলিশের দায়িত্ব শেষ হয়নি। বিশেষ করে প্রতিহিংসামূলক হামলা, ভাঙচুর ও সংঘর্ষ ঠেকাতে জেলা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ মনিটরিং ও আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। সহিংসতা দমনে বিজিবি ব্যারাকে ফিরলেও সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুলিশ