প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব উপায়ে সমর্থন করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সা
ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
বাংলাদেশের ১৪তম নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে গত ৩১ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। কিন্তু ২০২২ সালে করা বিতর্কিত নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংস্কারের আগেই এই কমিটি গঠন হওয়ায় এবারও ইসিতে যথাযথ ব্যক্তিদের মনোনয়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
গাজীপুরে কাশিমপুরের একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মহানগরীর কাশিমপুরের মাধবপুর (উত্তরপাড়া) এলাকার রেজাউল করিমের মালিকানাধীন ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর আজ বুধবার (৬ নভেম্বর) পুনরায় হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ৩০ অক্টোবর প্রথম দিনের শুনানির পর এই তারিখ নির্ধারণ করেন।
হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারী গলি এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গেলে একপর্যায়ে তাদের ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসিড নিক্ষেপে আহত হওয়া ওই পুলিশ সদস্যদের
মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়। চলে রাত ৩টা পর্যন্ত। ঝুম বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এর সঙ্গে ছিল শিলা। বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি জমে যায়। এতেই শীতের বার্তা দিয়ে ছুঁয়ে গেছে হিমেল হাওয়া।
ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজু
কোচ সালাউদ্দিন এসিসি-ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-৩ অ্যাক্রিডিটেশন সার্টিফিকেটধারী। সাফল্যও কম নয় তার। বেশ কয়েকটি বিপিএল শিরোপার পাশাপাশি জিতেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপাও।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের। অন্য দুজন চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বাসিন্দা।
ইউনিসেফ সিসা দূষণ মোকাবিলায় ব্যবস্থা নিতে এবং ভারী ধাতুর উপস্থিতি পরীক্ষা করার আহ্বান জানায়। স্বাস্থ্য ও পরিবেশ খাতের পরীক্ষাগারের সক্ষমতা জোরদার করতে একটি বহুখাতীয় কর্মপরিকল্পনার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতি কর্মশালায় আহ্বান জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে শীর্ষ পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কম হওয়ায় সরকারি কর্মচারীদের সচিবালয় এবং মাঠ প্রশাসনের নেতৃত্ব দিতে হচ্ছে। এরই মধ্যে কয়েকটি অনুষ্ঠানে ব্যতিক্রম ঘটনায় বিব্রত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এসব সমস্যা এড়িয়ে চলতেই মূলত
এদিকে কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দিনের তাপমাত্রা কমছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেগা প্রকল্পের বিষয়ে সড়ক উপদেষ্টা বলেন, কর্ণফুলী টানেল নিয়ে এখন নানা ধরনের প্রতিবেদন হচ্ছে। কিন্তু এখন কর্ণফুলী টানেলকে নিয়ে কিছু আর করার নেই, কারণ প্রকল্পটা হয়ে গেছে। ফলে সাংবাদিকদের অনুরোধ করবো আপনারা আগেই একটা প্রকল্পের ভালো খারাপ সুবিধা অসুবিধা কোনো রাজনৈতিক বিবেচনায় কিছু হচ্ছে কিনা সেই ব
প্রথম আলো একটি দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে ডিএমপির ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইনে তাদের প্রতিবেদনটি আপডেট করবে বলে আশা সরকারের।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।