মাত্র চারমাসের জন্য সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সবচেয়ে পরিচিত নাম, কয়েকটি বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগজয়ী সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত - মাত্র চার মাসের জন্য নিয়োগ দেয়া হলো সালাউদ্দিনকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিসিবি।

জাতীয় দলে ফিল সিমন্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন সালাউদ্দিন- এটা প্রায় জানা কথা। কারণ, এরই মধ্যে জাতীয় দলে তার নিয়োগ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে। এমনকি জাগো নিউজে সংবাদ হয়েছে, মাসিক ১২ লাখ টাকা বেতন পেতে যাচ্ছেন তিনি।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। তবে সময়ের কথা উল্লেখ আছে। কোচ সালাউদ্দিন ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। অর্থ্যাৎ, তিনি নিয়োগ পাচ্ছেন মাত্র চার মাসের জন্য।

এর আগেও জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন সালাউদ্দিন। ২০১০ থেকে ২০১১ পর্যন্ত বিসিবি অ্যাকাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে নিয়োগ পান সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে।

কোচ সালাউদ্দিন এসিসি-ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-৩ অ্যাক্রিডিটেশন সার্টিফিকেটধারী। সাফল্যও কম নয় তার। বেশ কয়েকটি বিপিএল শিরোপার পাশাপাশি জিতেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপাও।

সালাউদ্দিনের নিয়োগ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন, সালাউদ্দিনের নিয়োগের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে ঘরোয়া কোচদের সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো।

তিনি বলেন, ‘আমি বিসিবি সভপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যোগ্য দাবিদারদের জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করে দেবো। সালাউদ্দিন তার নিজের মেধা-যোগ্যতা, অভিজ্ঞতা এবং জ্ঞানের কারণে এই পদের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলো। আমি বিশ্বাস করি, এটাই সেরা সময় যে বাংলাদেশের আরও কোচদের এই সিস্টেমের মধ্যে নিয়ে আসার।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে না গরম

বৃষ্টিপাতের এই পূর্বাভাসের মধ্যেও দেশের ৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা র

৪৪ মিনিট আগে

তিস্তা থেকে প্রতিরক্ষা, বাণিজ্য থেকে ব্রিকস: ১৩ খাতে সহযোগিতার রূপরেখা বাংলাদেশ-চীনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে অন্তত ১৩টি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

১ ঘণ্টা আগে

১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

ইসি কর্মকর্তাদের ভাষ্য, ১৫ বছরের ব্যবধানে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেন। এসব কারণে পুরোনো তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হয়।

৩ ঘণ্টা আগে

ইতালির রোমে বাংলাদেশি দম্পতি ও শিশুসন্তানকে নৃশংস হত্যা

ইতালি পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা হলেন এক বাংলাদেশি দম্পতি ও তাদের মেয়েশিশু। তাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

৪ ঘণ্টা আগে