সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে- একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ফোনে এমন ভয় দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ অন্যদের কাছে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে আসছে।
মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের তৈরি রেডিমেড গার্মেন্টসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন যাবত নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে বন্ধুপ্রতীম দুই দেশের কূটনীতিক সম্প
২৪ ঘণ্টায় সারা দেশে ৯৮২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ২৭ হাজার ৩১৩ জন ছাড়পত্র পেয়েছেন।
‘এই ধরনের নিউজ করে জাতিকে বিভ্রান্ত করে কী লাভ? এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই রিপোর্ট পাওয়া গেছে। ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন ফর্ম পূরণ না করে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। যে ঠিকানা দেওয়া হয়েছিল সে ঠিকানায় সে আদৌ থাকে না। সেই লোকের ওইদিন থেকে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগ মামলায়, ডিবি গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষার সকল স্তরে “ইসলাম শিক্ষা” বাধ্যতামূলক করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বাংলাদেশ কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হল। যার মধ্যে শেষমেষ ১০৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। সোমবার (৩০ সেপ্টেম্বর) ৩ উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। রৌদ্রোজ্জ্বল গ্রিন পার্কে দিনের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় অপরিশোধিত পেট্রোলিয়াম বহন করা জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে খালাসরত অবস্থায় বাংলার জ্যোতি নামের জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।
উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে। এতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট ডুবে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উত্তোলিত ত্রাণের টাকা এবার উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
টানা দুই দিনের অপেক্ষার পর অবশেষে মাঠে গড়াল কানপুর টেস্ট। দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়েছিল বৃষ্টিতে। আর তৃতীয় দিনটায় ভেজা আউটফিল্ডের কারণে খেলা মাঠে গড়ায়নি। অবশেষে চতুর্থ দিনের খেলা শুরু হলো একেবারে নির্ধারিত সময়ে। রোদেলা সকালে মাঠে নেমেছেন দুই বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে। সময় মতো ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসাকেন্দ্রে বিক্ষোভও দেখান অনেকে। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।