প্রতিবেদক, রাজনীতি ডটকম

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী ও শ্রমিকদের পাসপোর্ট ডিসেম্বরের ১০ তারিখ থেকে পৌঁছানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে। আশা করছি ডিসেম্বর ১০ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে।
পাসপোর্ট নিয়ে প্রবাসীরা ঝামেলায় পড়েছে প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, শুধু মালয়েশিয়া না মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক ম্যাসেজ লেখেন, উনারা ভাবেন আমি হয়তো পড়ি না। আমি কিন্তু সবই পড়ি। দুই ধরণের পাসপোর্ট আছে একটা ই-পাসপোর্ট আরেকটি এমআরপি। ই-পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরণের সংকট নেই। তবে আমাদের প্রবাসী-শ্রমিক ভাইয়েরা ই=পাসপোর্ট করতে চান না। তারা এমআরপি পাসপোর্ট করতে চান। সেই সমস্যা আমরা জানি।
তিনি আরও বলেন, এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড। জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই-পাসপোর্টে চলে যাব। প্রবাসী ভাইদের ডিমান্ড হচ্ছে এমআরপি। আমি এই বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের অনেক কমপ্লেইন আছে। এই বিষয়ে আমরা কিন্তু অবগত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব-ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অনেকে।

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
৯ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১১ ঘণ্টা আগে
রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
১ দিন আগে