এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি ক
বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে, হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ পুলিশের ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। নিহত এসব পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিদের পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্বর্তী কমিটি গঠনের কাজ অনেকটাই এগিয়ে গেছে। বিসিবির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ইতোমধ্যে রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে। এখন সেটি বাস্তবায়নের কাজ চলছে।
দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। রোববার (১৮ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা করা হয়।
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ’র বাবা কামরুল হাসান।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কক্সবাজারে পেকুয়া উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষার্থে বিভিন্ন শ্রেণিপেশার ৬২৬ জনকে আশ্রয় দেয় সেনাবাহিনী।
সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ রোববার। একই দিনে খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। গত ১৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়।
কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলার সঙ্গে চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পট-পরিবর্তনের পর ভারতীয় হাইকমিশনের অসামরিক সদস্যদের ঢাকাসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। ভারতীয় হাইকমিশনের অনুরোধেই সেটি করা হয়। বর্তমানে সেনানিবাসের ভিতরে বিদেশি মিশনগুলোর কোনো ব্যক্তি অবস্থান করছে না। গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্য