ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম পর্ব শেষ হয়েছে। যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স। তিন ম্যাচ খেলে এখনো পর্যন্ত আসরে অপরাজিত তারা। অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লপ ঢাকা ক্যাপিটালস। তিন ম্যাচের সবকটিতে হারায় নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ক্যাপিটালসরা।
এবারের আসরে ঢাকায় প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে ৮টি। যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এই দুই দলই ৩টি করে ম্যাচ খেলেছে। তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছেন খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।
ঢাকা পর্বে ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।
২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।
৩ ম্যাচ খেলে রাজশাহীর হার দুটি। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। এই দুই দলের কেউই এখনো জয়ের দেখা পায়নি। তবে সিলেট ঢাকার চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
১১ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
১২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১২ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
১২ ঘণ্টা আগে