তিনি জানান, গত শনিবার (২৮ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়াও অভিযানে ৩১টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে, সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আপাতত ৩০ হাজার টাকা ভাতার সিদ্ধান্ত মেনে নিয়েছিল আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধি দল। কিন্তু আন্দোলনরত অন্যদের সঙ্গে আলোচনা শেষে সেই সিদ্ধান্ত পাল্টেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
'ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।'
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সেটি চালু হবে আগামী বছরের জুলাই মাস থেকে। আপাতত ৩০ হাজার টাকা করে ভাতা পাবেন চিকিৎসকরা। সরকারের এই সিদ্ধান্ত মেনে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মধ্যরাতে মুছে ফেলা হয়। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা এসে আবারও হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি এঁকে দেন সেখানে।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোথায়, নাগরিক কমিটি কোথায়? কেন তারা চিকিৎসকদের আন্দোলনে আসছেন না? এই চিকিৎসকরাও তো দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে আসছেন। আপনারা কেন সরকারকে ৫০ হাজার টাকা ভাতা দিতে বাধ্য করছেন না?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল (সোমবার) দুপুরে। এ উপলক্ষ্যে শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া।
শেরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই পুলিশের গুলিতে মারা যান ঢাকার রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় জুলাই মাসেই বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কামাল উদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন। ১৯ জুলাই শান্তিনগরের বটতলা এলাকায় গুলিতে নিহত হন কামাল মিয়া।
৪৭তম বিসিএসের আবেদন আজ (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৯ ডিসেম্বর থেকে এই বিসিএসের আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকার সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রাখে পিএসসি।
শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, সমন্বয়ক রিফাত রশীদ, তারিকুল ইসলামসহ আ
সংবাদ সম্মেলনে আহ্বায়কের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য, রাশেদুল ইসলাম। বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সংস্কারের আটটি প্রস্তাবনা তুলে ধরেন তারা। উপযুক্ত সমাধানের জন্য বৈষম্যমূলক ক্যাডার-নন-ক্যাডার বিভাজন বিলুপ্ত করে গ্রেডভিত্তিক পরিচিতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন এবং দক্ষিণ সিটিতে ২৩ জন, খুলনা বিভাগে ২ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ৩ জন করে