তিনি বলেন, ঐতিহাসিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছাত্ররা অব্যাহতভাবে নেতৃত্বদানে ভূমিকা পালন করে জাতিকে এগিয়ে নিয়ে গেছে এবং '২০২৪ বিপ্লব' দীর্ঘদিনের এই উত্তরাধিকারের সর্বশেষ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে।
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পান। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বেক্সিমকো গ্রুপের কয়েকটি কারখানার ৪২ হাজার শ্রমিক দাবী আদায়ে গণ সমাবেশ ঘোষণা করে। ওইদিন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ ঘটনার পর আজ বিকেল ৩টার দিকে সমাবেশ শুরু করেন। সমাবেশে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে তারা
ডিএমপি কমিশনার বলেন, প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই। এই খাত এখন চরম বিশৃঙ্খল অবস্থায় আছে। আগে শিক্ষা খাতে সব বিশৃঙ্খলা দূর করে দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এরপর শিক্ষা খাতের বরেণ্যদের নিয়ে একটি ‘শিক্ষা খাতের উপদেষ্টা পরিষদ’ গঠন করার পরিকল্পনা আমাদে
গত ৭ জানুয়ারি একই আদালত নাফিজ সারাফত, স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফাতের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ফ্ল্যাট বাদে নাফিজ সারাফত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও ক্রোকের আদেশ দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রফেসর ইউনূসকে এ আমন্ত্রণ জানান দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
তিনি জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদনের অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন পর্যন্ত মোট ৮১ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।
এক বিবৃতিতে দুদক জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে ৯০% এর বেশি কাউন্ট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন মিডিয়ায় প্রাকশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ
উমামা ফাতেমা বলেন, পুলিশকে দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার।
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শেখ হাসিনার হেট স্পিচ (বিদ্বেষমূলক বক্তব্য) গণমাধ্যমে প্রচার না করতে আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আওয়ামী লীগের গণহত্যাকারীরা মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকেই একের পর এক প্রকাশ্যে আসছে শেখ হাসিনাসহ তার পরিবারের নানা অপকর্ম। এবার তার আমলে ঘটা ভয়ংকর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও। এমনকি
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে, নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।
ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা বা বোমাসাদৃশ্য কোনো বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।