ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন।
হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনের বাধার মুখে শনিবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের শো-রুম উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেছেন, “অনিরাপদ বোধ করছি, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা?”
দক্ষিণ-পশ্চিম তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রবিবার সকালের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ (রিখটার স্কেলে)। তাইওয়ানের তাইনান শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর ডেকান হেরাল্ডেরর।
সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই। রবিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতী
উপদেষ্টা বলেন, নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ও আইন পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে আমরা সেগুলো কার্যকর করব। আমরা একটা অপশন রাখছিলাম, তবে সেটা এখনো ঘোষণা করি নাই। যারা স্বেচ্ছায় চলে যেতে চায়, তারা যেন এ সুযোগটা গ্রহণ ক
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। ৯ম সমাবর্তন ২০২৫ এ বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। সমাবর্তনে উপস্থিত সকল অতিথি
পোস্টে তিনি লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা
মাহমুদুর রহমান বলেন, ইউনূস সরকারের ভুয়া পদত্যাগ তৈরি করে সেটি ভাইরাল করার চেষ্টা করেছে ভারত। কোনো কোনো জায়গায় ফ্যাসিবাদের ক্যাডাররা মিছিল করারও চেষ্টা করছে। দুয়েক জায়গায় তাদের গ্রেপ্তারও করা হয়েছে। এগুলো সবই ভারতের কার্ড। কিন্তু তারা পরাজিত হচ্ছে।
শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।’
তিনি বলেন, এ উদ্যোগ বিচার ব্যবস্থাকে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধর গন্তব্য হিসেবে উপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিচারিক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে যেসব কার্যক্রম চলমান রয়েছে, তার অংশ হিসেবে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
দেশে বছরে ৫০ লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন-বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছে এ গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গণম
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দাপট যেন কোনো পর্যায়েই থামছে না। সিনিয়র দলের শেষ সাক্ষাতে জয় পাওয়া আর্জেন্টিনা এবার অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে এটিই আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।
পঞ্চগড়ে দু’দিন ধরে দেখা মিলছে না সূর্যের। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের কয়েক হাজার হাজার মানুষের উপস্থিতি এবং মুখোমুখী অবস্থান, ধাওয়া-পাল্টাধাওয়া সীমান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। সীমান্তে বিএসএফের বেড়া দেয়ার চেষ্টা করার দুই সপ্তাহের মধ্যে একই সীমান্তে উত্তেজিত জনতার বিপুল উপস্থিতি এবং আক্রমণাত্মক অবস্থান