উত্তরের পথে স্বস্তির ঈদযাত্রা, অতিরিক্ত ভাড়া আদায়

আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাইল

শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এর ফলে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। তবে মহাসড়কে কোথায় যানজটের সৃষ্টি হয়নি। এতে যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন ঘরমুখো মানুষ। তবে গণপরিবহন সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এ দিকে এই মহাসড়কের টাঙ্গাইলের অংশের ৬৫ কিলোমিটার যানজট নিরসনের পুলিশের প্রায় সাড়ে ৭০০ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍‍্যাবও কাজ করছেন।

তবে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও মুরগির খাঁচার উওর বসে দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরকেও ঝুঁকি নিয়ে বাড়ি যেতে দেখা গেছে।

সরেজমিনে শনিবার মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চাপ দেখা গেছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি দিয়েও গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। মহাসড়কে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন।

যাত্রীরা বলেন, মহাসড়কে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্ত যাত্রীবাহী বাস পাচ্ছি না। আবার অনেকেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। আমরা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়েই বাড়িতে যাচ্ছি।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০টাকা।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, বিভিন্ন কারণে মহাসড়কে অতিরিক্ত ভাড়া হচ্ছে। যানজট নিরসনে এই সড়কে আমাদের প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলেও এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টায়ই কাজ করছেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। এ সড়ক দিয়ে প্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪ জেলার যানবাহন চলাচল করে। প্রতি বছরই ঈদকে সামন রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সড়কে লক্করঝক্কর এবং ফিটনেসবিহীন গাড়ি বের করে। এসব গাড়ি হঠাৎ করেই মহাসড়কে বিকল হয়ে যায়।

অপরদিকে এলেঙ্গার পর থেকে সেতু পর্যন্ত সিঙ্গেল লেনে চলাচল করতো। এতে ফলে অতিরিক্ত চাপে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হতো। তবে এবার ঈদযাত্রায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী লেন খুলে দেওয়া হয়। এর ফলে এই অংশটুকু চার লেনের সুবিধা পায়। এতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১০ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১০ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

১১ ঘণ্টা আগে
Advertisement