সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)। কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।
কোয়াটা গ্লাডিয়েটর্সের বড় রান তাড়া করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের লাহোর ফাইনালে ১ বল থাকতে ৬ উইকেটে জিতেছে।
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রায় আগামী ৫ জুনের টিকেট বিক্রি হবে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
নিয়োগবিধি সংশোধন, চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সারা দেশের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্য সহকারীরা ঢাকায় এসে এ কর্মসূচিতে যোগ দেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সব সেবা প্রান্তিক পর্য
এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ জারির পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ জানিয়ে আসছিলেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ১৩ দিন ধরে অবস্থান ধর্মঘট থেকে শুরু করে আংশিক কলম বিরতি এবং পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করে আসছিলেন। রোববার এসে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় ঐক্য পরিষদ।
এতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হলো। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এদিকে বিকালে আবারও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। দুই দফায় অনুষ্ঠেয় এ বৈঠকে অংশ নেবেন মোট ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রোববার (২৫ মে) রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪
দেশে দুর্নীতি কমেনি বরং বেড়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হাসিনার আমলে যেই দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিলেন তারা এখনো রয়ে গেছে। এই সরকার তো দুর্নীতি রোধে হাত দেননি! কয়জনকে ধরা হয়েছে? ধরার উদ্যোগ নেয়নি। এমনকি বিচারও করেনি। এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো সবচেয়ে
রাজধানীর গুলশান থানার অর্থপাচার আইনে করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা দেওয়া হয়েছে।
তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বা কালো আইন অবিলম্বে প্রত্যাহার না করা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। একই সঙ্গে আজকের মধ্যে কালো অধ্যাদেশ বাতিলের কোনো নির্দেশনা না আসে তাহলে সচিবালয়ে সব প্রকার কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন তারা।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে। রোববার (২৫ মে) ফার্মগেটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।