সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা উঠলে বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দিয়েও উন্নতি না হওয়ায় তাকে পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু করা এই ফেরি সেবা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত চলাচল করবে। সোমবার সকাল ৯টায় প্রথমবারের মতো বাঁশবাড়িয়া থেকে ফেরি যাত্রা করে সন্দ্বীপের পথে।
ঈদ আয়োজনে প্রাচীন ঐতিহ্যের সংমিশ্রণের কথা জানিয়ে আসিফ বলেন, গ্রামে ঈদগাহের পাশে যেমন ছোট করে মেলা থাকে, ঠিক তেমনি মেলার আয়োজন থাকবে সেখানে। শিশু-কিশোররা মেলায় অংশ নিতে পারবে। একইসঙ্গে পুরাতন ঐতিহ্য সুলতান আমল ও আঠারো শ শতাব্দীর সময়ে ঈদের নামাজের পরে ঈদের মিছিল হতো। এই ঐতিহ্যটিকে আমরা আবার ফিরিয়ে আনত
জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফারুকী বলেন, কি নামে শোভাযাত্রা হবে, আগামীকাল ঢাবি একটা সভা আছে সেখানে সেটা ঠিক হবে। এই শোভাযাত্রাটি প্রথমে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়েছিল। সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, সবাই যদি সর্বসম্মত হয় তবে আবার পরিবর্তন হতে পারে। আবার যদ
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে শিশুদের ওপর, বিশেষ করে কন্যাশিশুদের ওপর যৌন সহিংসতার খবর উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আমি গভীরভাবে আতঙ্কিত। শিক্ষা প্রতিষ্ঠানের মতো যেসব জায়গায় শিশুদের সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার কথা, সেসব জায়গাসহ অন্যান্য স্থানে শিশু ধর্ষণ ও
কাদের গনি চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি। এখন আয়নাঘরের জনক ও ফ্যাসিবাদের দোসরা পালিয়ে যাওয়ায় শুদ্ধ-সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখব।’
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছিল। ভারত উত্তর দিয়েছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ভারতের উত্তর এখনো আমরা পাইনি।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল ঈদের পর শুনবেন হাইকোর্ট। ঈদের ছুটির পরে এ রুলের শুনানি হবে। রবিবার (২৩ মার্চ) চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।