Ad

খবরাখবর

সহিংসতা রোধ করে নারীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান

২৬ ফেব্রুয়ারি ২০২৫

আসক চেয়ারপারসন জেড আই খান পান্না বলেন, নারীর প্রতি সহিংসতার বিষয়টি একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়। কাজেই সহিংসতা বন্ধ করতে যথাযথ দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি। পাশাপাশি সংঘটিত সব ধরনের সহিংসতায় প্রচলিত আইনে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

সহিংসতা রোধ করে নারীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৪৪ জনের শাস্তি

২৬ ফেব্রুয়ারি ২০২৫

আজীবন বহিষ্কৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সিএসই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর, পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৪৪ জনের শাস্তি

ঢাবিতে হাতাহাতিতে আহত ২ জন ঢামেকে

২৬ ফেব্রুয়ারি ২০২৫

আহতরা জানান, আজ বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

ঢাবিতে হাতাহাতিতে আহত ২ জন ঢামেকে

সামগ্রিক উন্নয়নে ইমামদের ভূমিকা প্রশংসনীয়: ধর্ম উপদেষ্টা

২৬ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমামদের কথা মানুষ শোনে। তাদেরকে জনগণ সম্মান করে। কোরআন-হাদিসের আলোক সমসাময়িক বিষয়গুলো উপস্থাপন করলে মানুষ সেটা লুফে নেবে। তিনি খুতবায় অতীত ইতিহাস, ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ জানান। এ ছাড়া তিনি ইমামদেরকে দায়িত্ব পালনের পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ড

সামগ্রিক উন্নয়নে ইমামদের ভূমিকা প্রশংসনীয়: ধর্ম উপদেষ্টা

সরকার টিকে আছে জনগণের সমর্থন-সহযোগিতায়: আসিফ মাহমুদ

২৬ ফেব্রুয়ারি ২০২৫

পোস্টে উপদেষ্টা লেখেন, এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা। কোনোটাকেই এই সরকার এখন পর্যন্ত প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর-বাইর থেকে অসহযোগিতা তো আছেই।

সরকার টিকে আছে জনগণের সমর্থন-সহযোগিতায়: আসিফ মাহমুদ

স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি

২৬ ফেব্রুয়ারি ২০২৫

ফ্রিডম হাউস প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে স্বাধীনতা হ্রাস পেয়েছে এবং ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকরা তাদের হাত আরো শক্ত করে তুলেছে। তবে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে স্বাধীনতা চর্চায় আশার আলো দেখা গেছে।

স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি

মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করব: বিমান বাহিনীপ্রধান

২৬ ফেব্রুয়ারি ২০২৫

তিনি বলেন, এএইউবি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক। যেখানে গড়ে উঠছে আগামী দিনের বিমান প্রকৌশলী, গবেষক ও মহাকাশ বিজ্ঞানী। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের আধুনিক জ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কেবলমাত্র জাতীয় পর্যায়ে নয় বরং

মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করব: বিমান বাহিনীপ্রধান

ডিসেম্বরে নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত: ইসি আনোয়ার

২৬ ফেব্রুয়ারি ২০২৫

ইসি আনোয়ার ইসলাম আরও বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে এক বছর সময় প্রয়োজন। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২-৩ মাসের মধ্যে আরও উন্নতি হবে।

ডিসেম্বরে নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত: ইসি আনোয়ার

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ, আইসিটি প্রধান উপদেষ্টার হাতে

২৬ ফেব্রুয়ারি ২০২৫

এদিকে নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। এই দপ্তরটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে ন্যস্ত করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ, আইসিটি প্রধান উপদেষ্টার হাতে

রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী

২৬ ফেব্রুয়ারি ২০২৫

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বর্তমানে প্রচলিত আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ না নেয়া আট ধরনের ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তবে নতুন খসড়া অধ্যাদেশের মাধ্যমে এই সংজ্ঞায় বড় পরিবর্তন আনা হবে।

রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আফগানরা

২৬ ফেব্রুয়ারি ২০২৫

বাঁচা-মরার ম্যাচে সেমিফাইনালের আশা নিয়ে মাঠে নামছে আফগানিস্তান-ইংল্যান্ড। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আফগানরা

ফের রিমান্ডে আনিসুল-মামুন

২৬ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় ফের রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুলের ৩ দিন করে মোট ৬ দিন ও জিহাদ হোসেন হত্যা মামলায় মামুনকে ৩ দিনের র

ফের রিমান্ডে আনিসুল-মামুন

১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

২৬ ফেব্রুয়ারি ২০২৫

চারদিনের সফরে আগামী ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারের ঘটনায় ময়নাতদন্ত নিয়ে পরিবারের আশঙ্কা

২৬ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারে বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় একদিন পার হলেও মঙ্গলবার রাত পর্যন্ত মামলা হয়নি। পরদিনও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের সাথে বৈঠক করেছে কক্সবাজারের জেলা প্রশাসন।

কক্সবাজারের ঘটনায় ময়নাতদন্ত নিয়ে পরিবারের আশঙ্কা

রাজধানীতে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানী পুরানা পল্টনের জামান টাওয়ারের অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

রাজধানীতে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

বিডিআর বিদ্রোহের ‘প্রকৃত ঘটনা’ কি সামনে আনতে পারবে স্বাধীন কমিশন?

২৬ ফেব্রুয়ারি ২০২৫

দেশে বিডিআর বিদ্রোহের প্রায় দেড় দশক পর ঘটনার পুনঃতদন্ত শুরু করেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের ‘প্রকৃত ঘটনা’ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করা।

বিডিআর বিদ্রোহের ‘প্রকৃত ঘটনা’ কি সামনে আনতে পারবে স্বাধীন কমিশন?

ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

২৬ ফেব্রুয়ারি ২০২৫

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট বা তল্লাশিচৌকির কার্যক্রম ঘুরে দেখেন উপদেষ্টা। এ সময় কয়েকটি থানাও ঘুরে দেখেন তিনি।

ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা