Ad

খবরাখবর

নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের কার্যক্রম: তথ্য উপদেষ্টা

২৬ অক্টোবর ২০২৫

ব্যাখ্যা দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘এরপর নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর স্বভাবতই কেবিনেট বসে না। ফলে আমরা যতটুকু আইন করার যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা আগামী মাসের মধ্যেই করতে চাই।’

নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের কার্যক্রম: তথ্য উপদেষ্টা

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

২৬ অক্টোবর ২০২৫

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

মেট্রোরেল দুর্ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি

২৬ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উচ্চক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

মেট্রোরেল দুর্ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি

আগারগাঁও-উত্তরা মেট্রোরেল চলাচল শুরু

২৬ অক্টোবর ২০২৫

এর আগে, ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।

আগারগাঁও-উত্তরা মেট্রোরেল চলাচল শুরু

৪ দিন পরই বাতিল হচ্ছে যে সিমকার্ডগুলো

২৬ অক্টোবর ২০২৫

বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন। আর মাত্র চার দিন বাকি।

৪ দিন পরই বাতিল হচ্ছে যে সিমকার্ডগুলো

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৬ অক্টোবর ২০২৫

স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে রুল

২৬ অক্টোবর ২০২৫

আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ ৫টি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর মধ্যে মিথ্যা হলফনামা নিয়ে প্লট নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলা রয়েছে।

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে রুল

নিহতের পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে চাকরি ও ৫ লাখ ক্ষতিপূরণ

২৬ অক্টোবর ২০২৫

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করব।

নিহতের পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে চাকরি ও ৫ লাখ ক্ষতিপূরণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন প্রেস সচিবের ভাই

২৫ অক্টোবর ২০২৫

এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমি সরকারের ওপর কোনো ধরনের প্রভাব খাটাইনি। এ পদে নিয়োগের বিষয়ে আমি এলজিআরডি উপদেষ্টা, নিয়োগকারী কর্তৃপক্ষ, এলজিআরডি সচিব বা সরকারের অন্য কোনো উপদেষ্টা কিংবা সচিবকে একটি ফোনও করিনি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন প্রেস সচিবের ভাই

প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন হাসিনা: প্রেস সচিব

২৫ অক্টোবর ২০২৫

প্রেস সচিব বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে।’

প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন হাসিনা: প্রেস সচিব

‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই হবে টেকসই উন্নয়নের চাবিকাঠি’

২৫ অক্টোবর ২০২৫

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আজকের এই আয়োজন দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার ধারাবাহিক অগ্রযাত্রার এক গৌরবোজ্জ্বল উদযাপন। আমাদের তরুণ প্রজন্মের হাতে ভবিষ্যৎ বাংলাদেশের বিজ্ঞানচর্চার আলোকশিখা জ্বলবে।’

‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই হবে টেকসই উন্নয়নের চাবিকাঠি’

‌‌‌'প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হলে উচ্চশিক্ষা সহজ হবে'

২৫ অক্টোবর ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক পরিমাণে বাজেট প্রদান করা উচিত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে, তাহলে উচ্চশিক্ষা সহজতর হবে। প্রশাসনের সহায়তা আগামী দিনে আমরা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নে কাজ করব।

‌‌‌'প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হলে উচ্চশিক্ষা সহজ হবে'

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা

২৫ অক্টোবর ২০২৫

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সরাসরি সংঘাতে জড়ায়নি, তবুও সাধারণ মানুষ সংঘাতের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে হচ্ছে আজ থেকে

২৫ অক্টোবর ২০২৫

নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত জেলেসমাজ। ২২ দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছে মৎস্য অধিদপ্তর।

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে হচ্ছে আজ থেকে

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে এলো গমের চালান

২৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে এলো গমের চালান