ডেস্ক, রাজনীতি ডটকম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ কয়েকটি দলের অংশগ্রহণ না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘একপাক্ষিক’ হবে এবং গ্রহণযোগ্য হবে না বলে বিবৃতি দিয়েছেন দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৩৫ জন সাংবাদিক।
তারা বলছেন, এ নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। সরকারও নির্বাচন আয়োজনে নিরপেক্ষতা দেখাতে পারছে না। এ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। এ অবস্থায় তারা সব দলমতের অংশগ্রহণে নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিকরা এসব কথা বলেন। তাদের পক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সই করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক তৈমুর ফারুক তুষার।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৩৫ জন বাংলাদেশি সাংবাদিক গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক হচ্ছে না। দেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগসহ বেশ কয়েকটি প্রগতিশীল দলকে কার্যত নিষিদ্ধ করে যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তা গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থি।’
আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারছে না বলে না থাকায় তাদের দলীয় প্রতীক ‘নৌকা’ এবারের নির্বাচনের ব্যালট পেপারে থাকছে না। এ প্রসঙ্গ টেনে বিবৃতিতে সাংবাদিকরা বলেন, ‘এবারের নির্বাচনি ব্যালটে দেশের অর্ধেক জনগোষ্ঠীর পছন্দের প্রতীক অনুপস্থিত থাকছে। ফলে এই নির্বাচনে জনরায় প্রতিফলিত হবে না। এ ধরনের একপাক্ষিক নির্বাচন দেশে স্থিতিশীলতা না এনে রাজনৈতিক ও সামাজিক সংকট তৈরি করবে।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের অনেকের বিচার শুরু হয়েছে। এরই মধ্যে এক মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজাও দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর মধ্যে গত বছরের ১২ মে বাংলাদেশ আওয়ামী লীগসহ এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এসব দল ও সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়।
সন্ত্রাসবিরোধী তৎপরতায় যুক্ত থাকার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় ওই দিনই নির্বাচন কমিশনও (ইসি) আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। ইসিতে নিবন্ধন স্থগিত হয়ে যাওয়ায় আওয়ামী লীগের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।
বিশাল একটি জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ ছাড়া যেকোনো নির্বাচন অসম্পূর্ণ ও অগ্রহণযোগ্য হবে বলেও মনে করছেন বিবৃতিতে সই করা সাংবাদিকরা। তারা বলেন, ‘অতীতেও আমরা এর প্রমাণ দেখেছি। এবারের নির্বাচনেও আমরা রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে জাতীয় সংকট ও নৈরাজ্য সৃষ্টির আয়োজন দেখতে পাচ্ছি। এ ধরনের নির্বাচন আযোজন সমাজে অস্থিরতা তৈরি করে, জাতিগত বিভক্তির গভীর ক্ষত তৈরি করে।’
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে সাংবাদিকরা বলেন, “আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে নিরপেক্ষ নির্বাচন আযোজনে জনগণের কাছে অন্তর্বর্তী সরকারের যে দায়বদ্ধতা ও অঙ্গীকার রয়েছে, তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সরকারসমর্থিত একাধিক দলের প্রতি প্রশাসনিক স্পষ্ট পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় কোষাগারে জনগণের করের বিপুল অর্থ বায় করে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নেমেছে।”
নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, ‘এই নির্বাচন কমিশন দেশের সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গঠিত হয়নি। নির্বাচন পরিচালনার দায়িত্বে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের তালিকা একটি বিশেষ রাজনৈতিক মহলের পরিকল্পনামাফিক হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে নির্বাচনের সার্বিক আয়োজনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।’
বিবৃতিতে সই করা ১৩৫ জন সাংবাদিক মনে করছেন, চলমান অবস্থায় এ নির্বাচন আয়োজন করা হলে তা গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে দেশকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। তাই দেশের ‘গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে’ তারা দুটি আহ্বান জানিয়ে বলেন,
সাংবাদিকরা বলেন, ‘আমরা বিশ্বাস করি— জাতীয় ঐক্য, সংলাপ ও সব দলের অংশগ্রহণের মাধ্যমেই কেবল একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন সম্ভব, যা দেশকে স্থিতিশীলতা ও অগ্রগতির পথে এগিয়ে নেবে।’
বিবৃতিতে সই করা সাংবাদিকরা হলেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)—
১. মোল্লা জালাল, সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
২. সৈয়দ বদরুল আহসান, সিনিয়র সাংবাদিক
৩. ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব
৪. মঞ্জরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৫. সাবান মাহমুদ, সাবেক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
৬. আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭. সোহেল হায়দার চৌধুরী, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৮. মোহিদুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
৯. সৈয়দ বোরহান কবীর, প্রধান সম্পাদক, বাংলা ইনসাইডার
১০. সাজ্জাদ হোসেন সবুজ, সাবেক প্রেস মিনিস্টার, ওয়াশিংটন ডিসি
১১. আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব
১২. পুলক ঘটক, সাবেক যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
১৩. আকতার হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
১৪. শরীফ শাহাব উদ্দিন, সাবেক সম্পাদক, বাংলাদেশ পোস্ট
১৫. প্রণব সরকার, সভাপতি, আগরতলা প্রেস ক্লাব
১৬. রিয়াজ হায়দার চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
১৭. ইবতেসাম নাসিম মৌ, সিনিয়র সাংবাদিক
১৮. রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া
১৯. সাইদুজ্জামান সম্রাট, সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়ন
২০. জে এম রউফ, সভাপতি, বগুড়া সাংবাদিক ইউনিয়ন
২১. আতাউর রহমান, সভাপতি, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন
২২. ফজলুল বারী, সিনিয়র সাংবাদিক, সিডনি অস্ট্রেলিয়া
২৩. দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
২৪. মাসুদা ভাট্টি, সিনিয়র সাংবাদিক
২৫. মানিক লাল ঘোষ, সাবেক সহ সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
২৬. খায়রুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
২৭. তৈমুর ফারুক তুষার, সম্পাদক, বেঙ্গল নিউজ২৪ ডটকম
২৮. শেখ জামাল, সাবেক সম্পাদক, দৈনিক মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
২৯. আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক, বগুড়া সাংবাদিক ইউনিয়ন
৩০. আশেকুন্নবী চৌধুরী, সাবেক প্রেস মিনিস্টার, লন্ডন
৩১. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী সাংবাদিক
৩২. খন্দকার ইসমাইল, কানাডা প্রবাসী সাংবাদিক
৩৩. ফাল্গুনী দত্ত, সিনিয়র সাংবাদিক, একুশে টিভি
৩৪. সানজিদ আহমেদ, কানাডা প্রবাসী সাংবাদিক
৩৫. শামীমা আক্তার, সাবেক সভাপতি, ল রিপোর্টার্স ফোরাম
৩৬. আপেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক, টিবিএন২৪
৩৭. মোহাম্মদ শামীম, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
৩৮. রুহুল আমিন তুহিন, সিনিয়র সাংবাদিক
৩৯. কবি রেজাউল কারীম, সাবেক অর্থ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
৪০. গোলাম মুজতবা ধ্রুব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪১. জাকির হোসেন ইমন, সাবেক সভাপতি, ঢাকা সাব-এডিটর কাউন্সিল
৪২. এ কে এম ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটর কাউন্সিল
৪৩. সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম
৪৪. সাজেদা পারভীন, সাবেক সহ সভাপতি, বিএসআরএফ
৪৫. তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক
৪৬. জহিরুল হক টুকু, সিনিয়র সাংবাদিক
৪৭. সৈয়দ আনাস পাশা, সিনিয়র সাংবাদিক
৪৮. এস এম আবুল হোসাইন, সিনিয়র সাংবাদিক
৪৯. মাহবুব হাসান, সিনিয়র সাংবাদিক
৫০. সিরাজুজ্জামান, কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক
৫১. বাণী ইয়াসমিন হাসি, সম্পাদক, বিবার্তা২৪ ডটনেট
৫২. আসাদুর রহমান, আইন সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৫৩. সোহেলী চৌধুরী, কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৫৪. জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দপ্তর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৫৫. সুমি খান, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
৫৬. শহিদুল হক জীবন, সাধারণ সম্পাদক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন
৫৭. শামীমা আক্তার, সাবেক সভাপতি, ল রিপোর্টার্স ফোরাম
৫৮. হীরা তালুকদার, সাবেক সহ সভাপতি, ল রিপোর্টার্স ফোরাম
৫৯. সৈয়দ নূর-ই আলম, সিনিয়র সাংবাদিক, নিউ লাইভ ইন আজারবাইজান
৬০. সাবিরা ইসলাম, সিনিয়র সাংবাদিক
৬১. রফিকুল ইসলাম পিন্টু, সিনিয়র সাংবাদিক
৬২. কামরুল ইসলাম বাদল, সিনিয়র সাংবাদিক, চট্টগ্রাম
৬৩. হামিদ মোহাম্মদ জসিম, সদস্য সচিব, স্বাধীনতা সাংবাদিক পরিষদ
৬৪. শহিদুল হাসান খোকন, সিনিয়র ফ্রিল্যান্স সাংবাদিক
৬৫. রেজাউল করিম রেজা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৬৬. রাজু হামিদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৬৭. এফ এম শাহীন, প্রধন সম্পাদক, জাগরণ টিভি
৬৮. হালিমা আক্তার, সাবেক কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৬৯. ফারজানা শোভা, সিনিয়র সাংবাদিক, একুশে টিভি
৭০. হাকিকুল ইসলাম খোকন, সভাপতি, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন
৭১. সাজেদা হক, কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭২. জোবায়ের চৌধুরী, সাবেক জনকল্যাণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭৩. মুহাম্মদ মামুন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭৪. ইমরান হাসান টুটুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর সাংবাদিক ইউনিয়ন
৭৫. প্রদীপ কুমার চৌধুরী, সিনিয়র সাংবাদিক
৭৬. শফিউল হক, সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি
৭৭. হোসনে আরা মমতা ইসলাম, বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই
৭৮. জুনায়েদ শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক
৭৯. মাইনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৮০. মুশফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক
৮১. ড. প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা, মেলবোর্ন অস্ট্রেলিয়া
৮২. শতদল ভালুকদার, রিপোর্টার, ওটিএন বাংলা, সিডনি অস্ট্রেলিয়া
৮৩. সুরজিত বিশ্বাস সুমন, রিপোর্টার, ওটিএন বাংলা, ডারউইন অস্ট্রেলিয়া
৮৪. ঝর্না মনি, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
৮৫. নওশাদ জামিল, কবি ও সিনিয়র সাংবাদিক
৮৬. আজাহার মাহমুদ, সিনিয়র সাংবাদিক
৮৭. শফিকুল আলম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
৮৮. শহীদ রানা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাব-এডিটর কাউন্সিল
৮৯. আনোয়ার হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৯০. শাহীন হাসনাত, সিনিয়র সাংবাদিক
৯১. ইশ্রাফিল হাওলাদার, সম্পাদক, ইবাংলা.প্রেস
৯২. শেখ কলিমউল্যাহ নয়ন, সিনিয়র সাংবাদিক
৯৩. মাজেদুল ইসলাম পাপেল, বিটিভির সাবেক সিনিয়র রিপোর্টার
৯৪. কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৯৫. আসাদুজ্জামান আজম, নির্বাহী সম্পাদক, দেশপক্ষ
৯৬. ওয়ারেছুন্নবী খন্দকার, সিনিয়র সাংবাদিক
৯৭. রুবেল হাসান, সিনিয়র ভিডিও সাংবাদিক, যমুনা টেলিভিশন
৯৮. রমজান আলী, সিনিয়র সাংবাদিক
৯৯. রহিমা আক্তার, সিনিয়র সাংবাদিক
১০০. এনামূল হক মনি, সিনিয়র সাংবাদিক
১০১. নাছির উদ্দিন চৌধুরী, সিনিয়র রিপোর্টার, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ
১০২. মোঃ রিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি
১০৩. ইমরানুল আজিম চৌধুরী, সিনিয়র সাংবাদিক
১০৪. গাজী শাহ রিয়াজ, সাবেক সহ সভাপতি, বরিশাল রিপোর্টার্স ইউনিটি
১০৫. ইসরাফিল শাহীন, সাধারণ সম্পাদক, টেলিভিশন প্রোডিউসারস অ্যাসোসিয়েশন
১০৬. উৎপল দাস, সিনিয়র সাংবাদিক
১০৭. আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি
১০৮. ওয়াহিদুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি
১০৯. গাজী তুষার আহমেদ, সিনিয়র সাংবাদিক
১১০. সফিউর রহমান, সিনিয়র সাংবাদিক
১১১. হায়দার হোসেন, সম্পাদক, মুকসুদপুর সংবাদ
১১২. এস কে রেজা পারভেজ, সাবেক চিফ রিপোর্টার, রাইজিংবিডি.কম
১১৩. অহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
১১৪. নাজমুল হাসান রাজ, সিনিয়র সাংবাদিক, ভয়েস অব সিডনি
১১৫. এস এম কামরুজ্জামান সাগর, সিনিয়র সাংবাদিক
১১৬. মিজানুর রহমান অপু সিনিয়র সাংবাদিক
১১৭. ছামির মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেস ক্লাব
১১৮. হামিদ মোহাম্মদ, যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক
১১৯. মো. সাজিদুর রহমান, ইউকে রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট
১২০. জুয়েল রাজ, সম্পাদক, ব্রিকলেননিউজডটকম
১২১. অধ্যাপক অপু আলম, সম্পাদক ও প্রকাশক, প্রবাসে বাংলা (ফ্রান্স)
১২২. দেবেশ বড়ুয়া, সভাপতি, ফ্রান্স বাংলা প্রেসক্লাব
১২৩. সোহেল মজুমদার শিপন, সম্পাদক ও প্রকাশক, দেশপ্রিয় নিউজ (ইতালি)
১২৪. খালেদ গোলাম কিবরিয়া, উপদেষ্টা সম্পাদক, দেশপ্রিয় নিউজ (ফ্রান্স)
১২৫. কমরেড খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি
১২৬. ছালাহ উদ্দিন, সম্পাদক, স্পেন বাংলা নিউজ টোয়েন্টিফোর
১২৭. মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক
১২৮. সুজাত মনসুর, লেখক ও সাংবাদিক
১২৯. মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান ইউকে বিডি টিভি
১৩০. তওহিদ ফিতরার হোসেন, লেখক ও কলামিস্ট
১৩১. আজিজুল আম্বিয়া, দৈনিক জয়বাংলা পত্রিকা
১৩২. হাসানাত কামাল, সম্পাদক, আইনিউজ
১৩৩. এমডি সুয়েজ মিয়া, সিও, ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস, যুক্তরাজ্য
১৩৪. কামরুল আই রাসেল, প্রতিবেদক, চ্যানেল এস, যুক্তরাজ্য
১৩৫. সাজু লস্কর, চিফ রিপোর্টার, দোয়েল টিভি, কানাডা।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে মারা হয়। এছাড়া, সেখানে এর আগের দিন একজন শহীদ হয়েছিলেন। এ ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর মান
৬ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, দলীয় আধিপত্য বিস্তার, প্রতিশোধপরায়ণতা, সমাবেশকেন্দ্রিক সংঘর্ষ, নির্বাচন ও চাঁদাবাজিকে ঘিরে ১৪১১টি সহিংস ঘটনায় ১৯৫ জন নিহত ও ১১ হাজার ২২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ১৩৪, আওয়ামী লীগের ২৬, জামায়াতের ৫, ইউপিডিএফের ৬ জনসহ বিভিন্ন দলের নেতাকর্মী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
১৯৮৯ সালের ২২ নং আইনের কিছু শব্দের সংশোধন করে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ (১৯৮৯ সালের ২২ নং আইন)-এর সংক্ষিপ্ত শিরোনামসহ সর্বত্র উল্লিখিত একাডেমী, ‘একাডেমীর’ ও ‘একাডেমীতে’ শব্দগুলোর পরিবর্তে যথাক্রমে ‘একাডেমি’, ‘একাডেমির’ ও ‘একাডেমিতে’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।
১৭ ঘণ্টা আগে