ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।
আইআরজিসির এক বিবৃতির বরাতে ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত এমেক হা-এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে আইআরজিসি। বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিভাগীয় শহরগুলোতে তেলের সরবরাহ ২৫ শতাংশ কমানোর পরিকল্পনা থাকলেও, বর্তমানে তা পুনঃনির্ধারণ করে ১৫ শতাংশ করা হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশন এখন
বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রূপরেখা এই বৈঠক থেকেই চূড়ান্ত করা হবে। বিশেষ করে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা মনোনীত হচ্ছেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতার সভাপতিত্বে এই সভা থেকেই আসার কথা রয়েছে।
শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির সাথে ১৮ মার্চ এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর পরদিনই আমিনুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হলো।
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, উসকানিসহ ৩ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আজ বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি।
প্রজ্ঞাপনে জানানো হয়, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে দল মনে করে তাদের নির্বাচনে চক্রান্ত করে হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। যারা সমালোচনা করেছেন, তারা নির্বাচনের পর স্বাক্ষর করেছেন।’
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হলো।
দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে কে বা কারা এই ষড়যন্ত্র করছে সে বিষয়ে তিনি পরিষ্কার করেননি। তিনি বলেন, নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।
নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখা
এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।