বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিস্তৃত হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হাওরকে সমন্বিতভাবে ব্যবস্থাপনা; অবকাঠামোগত উন্নয়ন; সেচব্যবস্থা; বন্যা নিয়ন্ত্রণ; মৎস্য সম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণের আওতায় আনার উদ্দেশ্যে ১৯৭৭ সালে ‘হা
উপদেষ্টা বলেন, সরকার বর্তমানে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ করতে আজ থেকেই জ্বালানি ব্যবস্থাপনায় ডিজিটাল অ্যাপের পাইলট প্রকল্প শুরু হচ্ছে। এছাড়া ব্রিফিংয়ে তিনি স্বাস্থ্যখাতের টিকার সংকট মোকাবিলা, কৃষকদের জন্য 'কৃষক কার্ড' চালুর উদ্যোগ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে স
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনবল সংকট দূর করতে পর্যায়ক্রমে সকল শূন্যপদ পূরণ করা হবে।
আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা কারাগারে, অথচ তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছিল না— এই প্রশ্নও ছিল আলোচনায়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে ছাড় দিলেও বিএনপি কী একই অবস্থান নেবে— এ নিয়েও ছিল জল্পনা। অবশেষে সেই সব প্রশ্নের অবসান ঘটিয়ে গ্রেপ্তার হলেন শিরীন শারমিন চৌধুরী।
বর্তমানে দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের সন্তোষজনক মজুত রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলে তা মন্ত্রিসভার বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় সরকার কর্তৃক ভ্যাকসিনসহ করোনা রোধের সরঞ্জামাদি আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বরাদ্দ থেকে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।
সৌদি আরবের টাইমলাইন অনুযায়ী ভিসা ও অর্থ পরিশোধসহ হজের যাবতীয় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি আগামী বছরের হজ প্যাকেজের ব্যয় কমানোর বিষয়েও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও তার আলাদা বৈঠকের কথা রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আখতার আহমেদ। তিনি বলেন, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ইভিএম ব্যবহার করা হবে কিনা—সে ব্যাপার কমিশনের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে ‘না’।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র দেড় মাস। ডিআরইউ আশা প্রকাশ করছে এই সরকার শান্তিপূর্ণ ও গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে। সংগঠনটি সরকারের প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছে—ঘরে ঢুকে সংঘটিত এই নির্মম হত্যার
বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার ১৯৭২’ সংশোধন করে এর আগে ২০২৫ সালে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮০ জন হামে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুইজন। একই সময় এক হাজার ২৮২ জন সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন পাঁচজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা আট হাজার ৫৩৪ জন।