কবরের ওপর খেজুরের ডাল পোঁতা হয় কেন?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৪: ৪২
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শীত উপেক্ষা করে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইসলামি বিশ্বাস অনুযায়ী, কবরই পরকালীন জীবনের প্রথম ধাপ। তাই মুসলিম সমাজে কবরসংক্রান্ত নানা আমল ও রেওয়াজ যুগের পর যুগ ধরে চলে আসছে। এর মধ্যে একটি বহুল পরিচিত প্রথা হলো— কবর দেওয়ার পর সেখানে খেজুর গাছের ডাল বা অন্য কোনো গাছের ডাল গেঁড়ে দেওয়া।

জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরেও খেজুরগাছের ডাল পোঁতা হয়েছে। লাখ লাখ মানুষ কবর জিয়ারত করতে গিয়ে দেখছেন খেজুরের এই ডালটি। সাধারণ মানুষ থেকে অসাধারণ—প্রায় সব মুসলিমের কবরেই খেজুরের ডাল পোঁতা হয়। কিন্তু কেন?

হাদিসে কবরের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আখিরাতের মানজিলসমূহের মধ্যে কবর হলো প্রথম মানজিল। এখান থেকে কেউ মুক্তি পেয়ে গেলে তার জন্য পরবর্তী মানজিলগুলো সহজ হয়ে যায়, আর এখান থেকে মুক্তি না পেলে পরবর্তী মানজিলগুলো আরও কঠিন হয়। (সুনানে তিরমিজি, হাদিস: ২৩০৮)

কবরের ওপর খেজুরের কাঁচা ডাল গেঁড়ে দেওয়ার বিষয়টি একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, একদিন রাসুলুল্লাহ (সা.) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় জানতে পারেন যে সেখানে শাস্তি হচ্ছে। তখন তিনি একটি কাঁচা খেজুরের ডাল দুই ভাগ করে কবর দুটির ওপর গেঁড়ে দেন এবং বলেন, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি সতেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত এদের তাসবিহর কারণে তাদের শাস্তি লাঘব হতে থাকবে। (সহিহ বুখারি, হাদিস: ২১৮)

অন্য একটি বর্ণনায় জানা যায়, সাহাবি বুরাইদা আসলামি (রা.) মৃত্যুর আগে অসিয়ত করেছিলেন, যেন তার কবরে খেজুরগাছের দুটি ডাল গেঁড়ে দেওয়া হয়। (সহিহ বুখারি, হাদিস: ২১৭)

ফুকাহায়ে কেরামের মতে, এসব হাদিস থেকে প্রমাণিত হয় যে— বিশেষ পরিস্থিতিতে কবরে কাঁচা ডাল গেঁড়ে দেওয়া নবীজি (সা.)-এর একটি আমল। তাই কেউ চাইলে এটি করতে পারেন; এতে শরিয়তগত কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এই আমলের ফলাফল বা উপকার কতটা হবে, তা আল্লাহই ভালো জানেন।

তবে আমাদের সমাজে কবর দেওয়ার পর আরও কিছু আমলের প্রচলন দেখা যায়— যার কোনো শরিয়তসম্মত ভিত্তি নেই। যেমন: কবরের চার কোণে চারজন দাঁড়িয়ে চারটি ডাল বা খুঁটি গেঁড়ে দেওয়া, কিংবা এসব আমলকে মৃতের নাজাতের নিশ্চিত উপায় মনে করা। এগুলোর কোনোটিই সুন্নত, মুস্তাহাব বা বিশেষ ফজিলতপূর্ণ নয়।

ইসলাম সুস্পষ্টভাবে শিক্ষা দেয়— মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উপকারী আমল হলো দোয়া, দান-সদকা, কোরআন তেলাওয়াত এবং নেক আমলের সওয়াব পৌঁছে দেওয়া। আর কবরের ওপর খেজুরের কাঁচা ডাল গেঁড়ে দেওয়া একটি প্রমাণিত আমল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার নেপথ্যে হাটের ইজারা: ডিবি

৩ ঘণ্টা আগে

গণভোট কার্যকর না করলে আমও যাবে, ছালাও যাবে: সংসদে মুজিবুর রহমান

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোটকে জাতীয় সংসদে শপথের আওতায় এনে কার্যকর করা না হলে সাংবিধানিক ও রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, গণভোট বাতিল হলে সংসদ সদস্যদের পদও আইনি ঝুঁকিতে পড়তে পারে—শেষ পর্যন্ত আমও যাবে, ছালাও যাবে।

৪ ঘণ্টা আগে

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে। আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

৪ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব প্রার্থীর নাম গেজেট আকারে আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

৪ ঘণ্টা আগে