সৌদি আরবের নতুন গ্র‍্যান্ড মুফতি শেখ সালেহ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওযান বিন আবদুল্লাহ আল ফাওযান। তিনি শেখ আবদুলআজিজ আল-শেখের স্থলাভিষিক্ত হবেন। আল-শেখ গত ২৩ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বুধবার (২২ অক্টোবর) সৌদি আরবের বাদশাহ সালমান আবদুলআজিজ এক রয়্যাল ডিক্রির মাধ্যমে এ নিয়োগ দিয়েছেন।

শেখ সালেহ আল ফাওযান একই সঙ্গে সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতা বিভাগের প্রধান হিসেবেও নিয়োগ পেয়েছেন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ১৯৩৫ সালে কাসিম প্রদেশের আশ-শিমাসিয়াহ শহরে জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল ফাওযান। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে আত্মীয়স্বজনদের তত্ত্বাবধানে বড় হন তিনি। স্থানীয় মসজিদের ইমাম শেখ হাম্মুদ বিন সুলাইমান আল তিলাল তার শিক্ষক ছিলেন। তার কাছেই তিনি কোরআন তেলাওয়াত, পড়া ও লেখা শেখেন।

১৯৫০ সালে আশ-শিমাসিয়াহর একটি সরকারি স্কুলে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন তিনি এবং ১৯৫২ সালে বুরাইদার আল ফয়সালিয়াহ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিছুদিন কাজ করেন। ১৯৫৪ সালে তিনি বুরাইদার ইসলামি ইনস্টিটিউটে প্রথম দিকের ছাত্রদের একজন হিসেবে ভর্তি হন। চার বছর পর স্নাতক সম্পন্ন করে রিয়াদের শরিয়াহ কলেজে ভর্তি হন এবং ১৯৬১ সালে সেখান থেকে ডিগ্রি অর্জন করেন।

পরে একই প্রতিষ্ঠানে তিনি ফিকহ বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। তার স্নাতকোত্তর থিসিসের বিষয় ছিল “উত্তরাধিকার বিজ্ঞানে কাল্পনিক পদ্ধতি প্রয়োগে সন্তোষজনক অনুসন্ধান”, আর ডক্টরাল থিসিসের বিষয় ছিল “ইসলামী শরিয়াহ অনুযায়ী খাদ্যসংক্রান্ত বিধান”।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

৬ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৭ ঘণ্টা আগে

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৮ ঘণ্টা আগে
Advertisement