জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি গভীরভাবে অনুরাগী। ইসলামে আল্লাহকে নিরাকার হিসেবে মান্য করা হয় এবং তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করা হয়। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ণয়ের মাধ্যমে পূজা-অর্চনা করেন। অভিযোগ অনুযায়ী, শিশির মনির ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রচারিত এক আলোচনায় রোজা এবং পূজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবে তুলনা করেন, যা বাদীর দাবি অনুযায়ী মুসলিম জনসাধারণের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

অভিযোগে আরও বলা হয়, আসামি উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বক্তব্য প্রচার করে ধর্মীয় অনুভূতিকে উসকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। তার মন্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও বাদী অভিযোগ করেন।

এ ঘটনায় শিশির মনিরের বক্তব্য পাওয়া যায়নি। মামলা সূত্রে জানা গেছে, তদন্ত শেষে বিষয়টি আদালতে পুনরায় উপস্থাপন করবে ডিবি পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৫ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৫ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৭ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৮ ঘণ্টা আগে
Advertisement