নিজের বিরুদ্ধে মামলার পর যা বললেন শিশির মনির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোজা ও দুর্গাপূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ উল্লেখ করে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে এ মামলা করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য। এ বিষয়ে সন্ধ্যায় এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান এডভোকেট শিশির মনির।

তার ভাষায়, আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং প্রাথমিক তথ্যে জানা যায়, তারা একটি রাজনৈতিক দলের কর্মী।

তিনি আরও বলেন, আইনের আশ্রয় নেওয়ার সুযোগ সবার আছে। তবে মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য আমার আইনজীবী বন্ধুরা অতিরিক্ত উৎসাহী হয়ে এটি করেছেন।

শিশির মনির জানান, তারা আইনের শাসনে বিশ্বাসী এবং ‘উপযুক্ত আদালতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৫ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৫ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৭ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৮ ঘণ্টা আগে
Advertisement