নারীর প্রতি সহিংসতা রোধে সিরাজদিখানে ওয়েভ প্ল্যাটফর্ম

বিজ্ঞপ্তি

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় সিরাজদিখান পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে “উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার” (WAVE) প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৫ নিমতলাস্থ জেমস গ্রীল মিলনায়তনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ ও উপজেলার শান্তি-সম্প্রীতি রক্ষায় বিভিন্ন শ্রেণি-পেশার ২৮ জন নারী সদস্যের অংশগ্রহণে এ প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজি’র পিস অ্যাম্বাসেডর মেরি ডি ক্রস। পিএফজি’র কোঅর্ডিনেটর রত্না হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মনিটরিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট ফাতেমা মাহমুদা, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন অফিসার এ এস এম অতিকুর রহমান, দানিয়াপাড়া পল্লী সমাজ নারী উন্নয়ন সমিতির সভানেত্রী শিলা আক্তার, ইউপি সদস্য হাসনাহেনা, মোহসেনা আক্তার মিমি, শিরিন বেগম, নাছিমা, এবং ওয়াইপিএজি’র কোঅর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের ৭৫.৯ শতাংশ নারী জীবনে অন্তত একবার নির্যাতনের শিকার হয়েছেন। ‘নারীর প্রতি সহিংসতা জরিপ–২০২৪’ প্রতিবেদনে বাংলাদেশে নারী নির্যাতনের এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। বক্তারা আরও বলেন, পরিবার থেকে কর্মক্ষেত্র—সব জায়গাতেই নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। নারীর প্রতি সহিংসতা রোধে “উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার” (WAVE) প্ল্যাটফর্ম গঠনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এই উদ্যোগকে তাঁরা স্বাগত জানান।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শিলা আক্তারকে ওয়েভ সমন্বয়কারী এবং ইউপি সদস্য হাসনাহেনা ও ওয়াইপিএজি কোঅর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌকে সহসমন্বয়কারীর দায়িত্ব দিয়ে ২৮ সদস্যবিশিষ্ট ওয়েভ প্ল্যাটফর্ম গঠন করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে