আগে সংস্কারের পক্ষে ইইউ, ভোটের সময় নিয়ে ‘চাপ’ নেই

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার ডিক্যাব টক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিভিন্ন খাতের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। নির্বাচনের তারিখ নিয়ে ইউরোপীয় জোটের কোনো ‘চাপ’ নেই বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘পর্যাপ্ত সময়’ দেওয়া প্রয়োজন।

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, টেকসই গণতন্ত্রের জন্য সংস্কার করতে হবে। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করি। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘পর্যাপ্ত সময়’ দেওয়া দরকার— এমনটি তারা মনে করেন বলেও জানান তিনি।

জাতীয় নির্বাচন কখন হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে বলে জানান ইইউ রাষ্ট্রদূত। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই জানিয়ে এর আগেই প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

মাইকেল মিলার বলেন, (নির্বাচন কবে) এ সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাপার। ইউরোপীয় ইউনিয়ন হিসেবে সেই সময় নিয়ে আমাদের কোনো মতামত নেই। নির্দিষ্ট কোনো সময়ে ভোট আয়োজন করতেও আমরা কাউকে চাপ দিচ্ছি না। আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার বাস্তবায়নে পর্যাপ্ত সময় দরকার।

রাজনৈতিক পটপরিবর্তন সংস্কারের বড় সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। এই সুযোগকে কাজে লাগাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মিলার বলেন, আমরা আশা করি, সংস্কারগুলো স্পষ্টভাবে অগ্রাধিকারভিত্তিক ও সুনির্দিষ্ট হবে। আমি যেভাবে বলেছি, এ ক্ষেত্রে আমাদের (ইইউ) অভিজ্ঞতা সহায়ক হতে পারে। আমাদের অর্থায়নের সুযোগ আছে, পাশে দাঁড়ানোর রাজনৈতিক সদিচ্ছাও আছে। আপনারা চাইলে আমরা সহায়তা করতে পারি।

নির্বাচনের দিনক্ষণ নিয়ে মন্তব্য না থাকলেও এই নির্বাচন আয়োজনে সহায়তা করতে চায় ইইউ। রাষ্ট্রদূত মিলার বলেন, আমরা চাই নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ হয় এবং নির্বাচনের ফলাফল পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়। আমরা সেই সফলতার গল্প অংশ হতে চাই।

এক প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

রাখাইনে মানবিক করিডর নিয়ে মন্তব্য জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায়, সেটা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এটি আন্তঃসীমান্ত সহায়তাও হতে পারে। আমরা আন্তঃসীমান্ত সহায়তা পৃথিবীর নানা স্থানে করেছি এবং এটা কাজ করতে পারে। তবে এটা কেবল তখনই কাজ করতে পারে, যখন দুই প্রান্তের মানুষগুলো নিরাপদ থাকে এবং সরকারগুলো একমত হয়।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চাঁদপুরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, ১৬ মে সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন উদ্বোধন করব

১৬ ঘণ্টা আগে

রাতের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা

এতে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেক ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ৫ জাহাজ

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন আজ বাসসকে বলেন, এখন পর্যন্ত ১৪টি তেলবাহী জাহাজ দেশে এসেছে। এ মাসের বাকি দিনগুলোতে আরও ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।

১৮ ঘণ্টা আগে

হামের চিকিৎসায় সরকারে গাফিলতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি, এমনকি হাম (মিজলস) প্রতিরোধের টিকাও মজুত ছিল না। বর্তমান সরকার শূন্য হাত থেকেই কাজ শুরু করেছে। এখন দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করা সম্ভব হয়েছে। আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আরও ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হবে। প

১৮ ঘণ্টা আগে