যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার যবিপ্রবি উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইয়ারুল কবীর। ছবি: সংগৃহীত
সোমবার যবিপ্রবি উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইয়ারুল কবীর। ছবি: সংগৃহীত

‎যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ইয়ারুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ইয়ারুল কবীরের মেয়াদ হবে যবিপ্রবি উপাচার্য পদে যোগ দেওয়ার দিন থেকে চার বছর। তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে।

এর আগে জুলাই অভ্যুত্থানের মাস দুয়েক পর ‎‎২০২৪ সালের ২৩ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্য পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। পরদিন ২৪ সেপ্টেম্বর তিনি উপাচার্য পদে যোগ দেন।

অধ্যাপক ইয়ারুলের নিয়োগের মাধ্যমে এক বছর সাত মাসের মাথায় নতুন উপাচার্য পেল এই বিশ্ববিদ্যালয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement