বর্ণাঢ্য আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরে একটি আনন্দ র‍্যালি ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। ছবি: সংগৃহীত
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরে একটি আনন্দ র‍্যালি ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও এলামনাইদের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি আনন্দ র‍্যালি ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

এরপর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন অধ্যাপক ড. অনিন্দিতা পাল। কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন রোজিনা পারভিন। প্রাক্তন শিক্ষার্থী বা অ্যালামনাইদের পক্ষে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য ড. রুবানা হক। ট্রাস্টি বোর্ডের পক্ষে বক্তব্য দেন বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর।

অনুষ্ঠানে সাবেক উপাচার্যদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি গত তিন দশকে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণায় বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন তারা।

এ সময় আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার বিভিন্ন দিকনির্দেশনা ও রূপরেখাও তুলে ধরা হয়।

আলোচনা পর্বের মাঝে এবং শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এলামনাই ও শিক্ষকরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement