শিক্ষা ক্যাডারে পদোন্নতি, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হলেন ২৭০৬ জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ২ হাজার ৭০৬ শিক্ষককে পদোন্নতি দিয়েছে সরকার।
এদের মধ্যে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন ৯৯৫ জন এবং সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হয়েছেন ১ হাজার ৭১১ জন শিক্ষক।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পদোন্নতি পাওয়া শিক্ষকরা আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বরও ১ হাজার ৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছিল।














-e8d740-256x144.webp)
-f7dee2-256x144.webp)


