এইচএসসির সম্পূরক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১ ডিসেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা বোর্ড প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম দিন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। পরদিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। শেষ দিন ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

প্রতিটি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে—

ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। তবে যেসব পরীক্ষার্থী ব্যবহারিকে অকৃতকার্য হয়েছেন বা অনুপস্থিত ছিলেন, শুধু তাদের আবার এ পরীক্ষা দিতে হবে।

পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে নম্বর অনলাইনে এন্ট্রি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এবার প্রথমবারের মতো চালু হওয়া সম্পূরক পরীক্ষায় কতজন অংশ নেবেন, তা এখনো জানা যায়নি।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া হবে। সে অনুযায়ী, এসব শিক্ষার্থী ৫ থেকে ৯ নভেম্বর অনলাইনে আবেদনের সুযোগ পান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad