ঢাবির ২ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। গতকাল বুধবার রাতে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা দুই সহকারী প্রক্টর হলেন— আরবি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন। তিনি বলেন, “গতকাল রাতে দুজন সহকারী প্রক্টর আমাকে মাধ্যম করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

একটি মিটিংয়ে থাকার কথা জানিয়ে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন আরও বলেন, “সেখান থেকে গিয়ে আর কেউ পদত্যাগ করেছে কি না জানাতে পারব।”

এ ছাড়া আজ বৃহস্পতিবার ঢাবির আরও চার সহকারী প্রক্টর পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। তারা হলেন— প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

তাদের একজন বলেন, “আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদত্যাগ করতে বলেছে। আমরা বিকেলে পদত্যাগপত্র জমা দেবো।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা বলেন, “তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করছেন না। এ কারণে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad