জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি নেওয়ার প্রস্তাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি নেওয়ার প্রস্তাব

বর্তমানে এপ্রিলে এসএসসি ও সমমান ও জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজিত হচ্ছে। শিক্ষামন্ত্রী প্রস্তাব দিয়েছেন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের তবে তার এই প্রস্তাবের বিপক্ষে মতামত দিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা। তারা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

সভা শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অংশীজনদের মতামত ধরেই কার্যক্রম চলবে।

সভা শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিতে চায়। পরীক্ষা কবে আয়োজন করা হবে এবং কীভাবে সময়সূচির সঙ্গে সমন্বয় আনা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে।

তিনি বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement