কারিগরিতে পাশের হার ৬২.৬৭ শতাংশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.৬৭ শতাংশ। এই বোর্ড থেকে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

প্রসঙ্গত, এবছর ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর (২০২৪) শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, যা এবার বৃদ্ধি পেয়ে ২০২টিতে দাঁড়িয়েছে। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad