বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২০: ১১

সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের দেওয়া ছয় দফা দাবি না মানায় পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাস্তায় নামেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন। এতে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগ পোহাতে হয় সড়কে চলাচলকারী সবাইকে।

পলিটেকনিক শিক্ষার্থীরা যে ছয় দাবিতে আন্দোলন করছেন এবং বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি দিয়েছেন সেগুলো হলো—

  • ২০২১ সালের নিয়োগ পাওয়া বিতর্কিত সব ক্রাফট ইনস্ট্রাক্টরকে কারিগরি অধিদপ্তর ও সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে;

  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি কোর্স নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে;

  • উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না, উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে;

  • কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি খাত পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না;

  • কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে; এবং

  • উচ্চ শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন নিশ্চিত করতে হবে।

এসব দাবিতে বুধবার ঢাকাসহ সারা দেশে সড়কের পাশাপাশি অনেক এলাকায় রেল ক্রসিংও অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে অনেক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

এর আগে মঙ্গলবারও বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। মঙ্গলবার তারা ঘোষণা দেন, বুধবারও তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। এর মধ্যে দাবি পূরণ না করা হলে বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধ করবেন তারা।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ দিন ধরেই তারা নানা ধরনের বৈষম্যের শিকার। সেইসব বৈষম্য নিরসনে তারা দীর্ঘ দিন ধরে দাবি-দাওয়া পেশ করে যাচ্ছেন সরকারের কাছে। কিন্তু তাদের কোনো দাবিই পূরণ করা হয়নি। কিন্তু এবারে তারা দাবি আদায় না করে ঘরে ফিরে যাবেন না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৩ ঘণ্টা আগে

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ফেল থেকে পাশ সাড়ে ৪ হাজার

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

৪ ঘণ্টা আগে

ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভোটে এই পদে নির্বাচিত হয়েছিলেন সায়মা ওয়াজেদ। পরের বছর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদের দায়িত্ব নেন তিনি।

৫ ঘণ্টা আগে

স্টিভ জবস থেকে টিম কুক হয়ে অ্যাপলের হাল ধরলেন জন টার্নাস

গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে টিম কুকের কাছ থেকে দায়িত্ব নেন টার্নাস। তবে বুধবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে নতুন সিইও হিসেবে প্রথমবারের মতো বড় মঞ্চে হাজির হন তিনি। প্রথম অনুষ্ঠানেই অবশ্য বাজিমাত করেছেন তিনি, ঘোষণা

৬ ঘণ্টা আগে
Advertisement