প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (কলেজ অনুবিভাগ) সভাপতি করে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) কমিটির সদস্য করা হয়েছে।
এছাড়াও, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষকেও কমিটিতে রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ; চিহ্নিত সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। এ ছাড়াও কমিটি আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।
কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু অধিভুক্ত হওয়ার পর থেকেই এই সাত কলেজে নানাবিধ একাডেমিক ও প্রশাসনিক সমস্যা দেখা যায়। সম্প্রতি সাত কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়েরও দাবি তোলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বা প্ল্যাটফর্ম তৈরির দাবিতে গত ২৩ অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে ২১ অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা।
সবশেষ অবরোধের সময় শিক্ষার্থীদের তোলা দাবিগুলো হলো: অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি কমিশন গঠন; ৩০ দিনের মধ্যে কমিশন অংশীজনদের সাথে কথা বলে প্রতিবেদন দেওয়া এবং সাত কলেজ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরির আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া।

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩ ঘণ্টা আগে
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
৩ ঘণ্টা আগে