প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় সম্প্রীতি যেন নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই বার্তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়। আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশী ভাবি। আমাদের সব নাগরিকের গর্বিত পরিচয় আমরা সবাই বাংলাদেশী।
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে আর উঠতে না পারে, আর কেউ যেন বিরাজমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ও মানুষকে উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে।’ এ ধরনের অপতৎপরতার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের আক্রমণ থেকে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি।’ প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করবেন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সরকারের ছয় মাসে কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়নি।’ সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করবে না বলেও জানান তিনি।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৯ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে