নেপালে ভয়াবহ বন্যার ৭ দিন পর ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৭
ছবি: সংগৃহীত

হিমবাহ ধস ও ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড নেপালের রাশুয়া জেলা। চারদিকে ভেসে উঠছে শুধু ধ্বংসযজ্ঞ আর হাহাকারের দৃশ্য। ঠিক তেমনই এক প্রতিকূলতার মাঝে এক অলৌকিক আশার আলো ছড়ালো মাত্র ৪৫ দিনের এক শিশু। প্রলয়ঙ্করী দুর্যোগের দীর্ঘ সাত দিন পর বন্যাকবলিত এলাকা থেকে শিশুটিকে সম্পূর্ণ জীবিত ও নিরাপদে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

গত ১ সেপ্টেম্বর রাশুয়া জেলার একটি প্লাবিত এলাকা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দেড় মাসের ওই শিশুটিকে উদ্ধার করা হয়। চরম বিপর্যয় কাটিয়ে উদ্ধারকর্মীর কোল চড়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছে। চারপাশের ধ্বংসস্তূপের মাঝে নিষ্পাপ শিশুটিকে বুকে জড়িয়ে উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দৃশ্যটি যেন নেপালজুড়ে জন্ম দিয়েছে নতুন এক বেঁচে থাকার আশার।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালে হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে পুরো অঞ্চলজুড়ে মানবিক সংকট দেখা দিয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ, হাজার হাজার পরিবার হারিয়েছে মাথার ওপরের ছাদ। চরম খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার সংকটের মধ্যে এই দেড় মাসের শিশুটির অলৌকিকভাবে বেঁচে ফেরা উদ্ধারকর্মী থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের মনেই জুগিয়েছে অপরিসীম সাহস।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৭ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৭ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৭ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে
Advertisement