ঢামেকে প্রি-এক্ল্যাম্পসিয়া দিবস পালন

ঢামেক প্রতিনিধি

বিশ্ব প্রি-এক্ল্যাম্পসিয়া দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এ বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়। এবারের মূল বার্তা ছিল- Ask me about PE অর্থাৎ প্রি-এক্ল্যাম্পসিয়া সম্পর্কে জিজ্ঞেস করুন, জানুন।

বৃহস্পতিবার (২২ মে) দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. আসাদুজ্জামান, স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক রাশিদা খানম, মাতৃ-ভ্রূণ চিকিৎসা ইউনিট প্রধান অধ্যাপক নাসরিন আক্তারসহ শিক্ষক, চিকিৎসক, সেবিকা ও চিকিৎসা শিক্ষার্থীরা।

ঢামেকের মাতৃ-ভ্রূণ চিকিৎসা ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা। নাটিকাটিতে প্রি-এক্ল্যাম্পসিয়া রোগের লক্ষণ, চিকিৎসার পদ্ধতি ও প্রতিরোধ সম্পর্কে ধারণা দেওয়া হয়। নাটিকাটির রচয়িতা ও নির্দেশক ছিলেন মাতৃ-ভ্রূণ চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসক আরিফা শারমিন মায়া।

আলোচনায় বক্তারা বলেন, সঠিক তথ্য ও সচেতনতা ছড়িয়ে দিলে ভবিষ্যতে প্রি-এক্ল্যাম্পসিয়া থেকে বহু প্রাণ রক্ষা করা সম্ভব। আজকের দিনে আমরা অঙ্গীকার করি—সচেতনতা ছড়াব, মায়েদের পাশে থাকব এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করব।

উল্লেখ্য, প্রি-এক্ল্যাম্পসিয়া হলো গর্ভাবস্থায় সৃষ্ট একটি জটিল রোগ, যা উচ্চ রক্তচাপ এবং দেহের বিভিন্ন অঙ্গের ক্ষতির মাধ্যমে প্রকাশ পায়। এই রোগ বিশ্বব্যাপী অনেক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অন্যতম কারণ। বাংলাদেশেও মায়ের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এই রোগ।

চিকিৎসকদের মতে, এই রোগ অনেক সময় পূর্বাভাস ছাড়াই দেখা দেয়। তবে সঠিক সময়ে শনাক্ত করা গেলে এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করলে অনেক জীবন বাঁচানো সম্ভব। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করালে মায়ের ওজন, রক্তচাপ, পূর্ববর্তী রোগ যেমন বহুমূত্রতা (ডায়াবেটিস), বৃক্ক রোগ, পারিবারিক উচ্চ রক্তচাপের ইতিহাস বা সন্তান জন্মের সময় খিঁচুনির উপসর্গ বিশ্লেষণ করে একটি ঝুঁকি নিরূপণ পদ্ধতি (গেস্টোসিস স্কোর) নির্ধারণ করা হয়।

এই স্কোর যদি ৩ বা তার অধিক হয়, তবে ওই মায়ের ভবিষ্যতে প্রি-এক্ল্যাম্পসিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এই সময় একটি সহজলভ্য ও সাশ্রয়ী ওষুধ ব্যবহার করে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৬ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৮ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৮ ঘণ্টা আগে
Advertisement