দৈনন্দিন বিজ্ঞান

দিগন্তে আকাশ ও মাটি কেন মেশে?

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতিকী ছবি। ছবি : এআইয়ের তৈরি।

খোলা প্রান্তরে দাঁড়িয়ে যদি চারপাশে তাকান, দেখবেন দূরে গিয়ে আকাশ আর মাটি যেন একসঙ্গে মিশে গেছে। চোখে মনে হবে দুটো আলাদা নয়, একাকার হয়ে আছে। কিন্তু সত্যিই কি আকাশ আর মাটি এক হয়?

আসলে তা হয় না। এটা পুরোপুরি চোখের ভুল—একটা দৃষ্টিভ্রম। বিশ্বাস না হলে দিগন্তের দিকে দৌড়ে যান। দেখবেন, আপনি যতই এগোন, দিগন্তও তত দূরে সরে যাচ্ছে। আর যখন পৌঁছবেন সেই জায়গায়, যেখানে মনে হয়েছিল আকাশ আর মাটি মিশে আছে, তখন দেখবেন সবকিছু একেবারে স্বাভাবিক। বরং তখন আপনার মনে হবে, আপনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখানেই আকাশ আর মাটি এক হয়ে আছে।

এইভাবে যেদিকেই তাকান না কেন, কেবল দূরেই মনে হবে আকাশ আর মাটি মিশেছে। কিন্তু কাছাকাছি কোথাও তা খুঁজে পাবেন না।

এমনটা কেন হয়?

আমাদের চোখের যে সীমা পর্যন্ত দেখা যায়, তাকে বলে দৃষ্টিসীমা। তত্ত্বগতভাবে মানুষের দৃষ্টিসীমা অসীম। না হলে আমরা এত দূরের তারা দেখতে পেতাম না। তবে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আমাদের দৃষ্টিসীমা সীমিত। কারণ পৃথিবী গোলাকার, সমতল নয়। গোলকের বক্রতার কারণে নির্দিষ্ট দূরত্বের পর আর কিছু দেখা যায় না। সেই নির্দিষ্ট সীমারেখাকেই বলা হয় দিগন্ত বা হরাইজন।

দিগন্তে আকাশ আর মাটির মাঝের ফাঁকটা চোখে সরলরেখার মতো লাগে। কিন্তু বাস্তবে সেখানে কোনো সীমারেখা নেই। এই অস্পষ্টতার কারণেই আমাদের চোখে মনে হয় আকাশ আর মাটি মিলেমিশে গেছে।

আকাশের রং আর মাটির রং অনেক সময় কাছাকাছি হয়ে যায়। বিশেষ করে ভোর বা সন্ধ্যায় যখন সূর্য ওঠে বা ডোবে, তখন আলো এমনভাবে প্রতিফলিত হয় যে দৃষ্টিভ্রম আরও বাড়ে। পানির ওপর যখন আকাশের প্রতিবিম্ব পড়ে, যেমন বড় নদী, লেক বা সমুদ্রের বুকে, তখন মনে হয় আকাশ আর পানি একেবারেই এক হয়ে গেছে।

শুধু তাই নয়, বাতাসে ধুলো বেশি থাকলে বা কুয়াশা জমলে আকাশ আর মাটির রং প্রায় একই দেখায়। তখনও মনে হয় তারা মিশে গেছে।

পৃথিবীর বায়ুমণ্ডলেও সূর্যের আলো প্রবেশ করার সময় প্রতিফলিত ও প্রতিসরিত হয়। এর ফলে দিগন্তের কাছে আকাশ আর মাটির মাঝে কোনো স্পষ্ট পার্থক্য চোখে পড়ে না।

সব মিলিয়ে বলা যায়, দিগন্তে আকাশ আর মাটির মিশে যাওয়ার দৃশ্য আসলে একটা দৃষ্টিভ্রম। আমাদের চোখ যেমনটা দেখে, বাস্তবে ঠিক তেমনটা নয়। মানুষের দৃষ্টি আর আলো-ছায়ার খেলা মিলে এই ভ্রম তৈরি হয়।

সূত্র: হাউ ইট ওয়ার্কস

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাগরে লঘুচাপ: ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী— খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে

৩ ঘণ্টা আগে

দীপু মনির স্বামী আইনজীবী তৌফিক নেওয়াজ মারা গেছেন

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।

৩ ঘণ্টা আগে

দুই পা হারিয়ে ২৫ বছর পর দেশে ফরিদ, কক্সবাজারে মিলল পরিবার

সকাল থেকেই পরিবারের সন্ধানে কাজ শুরু করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

১১ ঘণ্টা আগে

মজুত কমায় গ্যাস সরবরাহ আরও কমেছে, আসছে ২ কার্গো

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

১৪ ঘণ্টা আগে