চাঁদের দূরতম সীমানা জয় করে ফিরলেন ৪ নভোচারী

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযানের অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার অকুতোভয় নভোচারী।

১০ দিনের রোমাঞ্চকর মহাকাশযাত্রা শেষে শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়া উপকূলের প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ (স্প্ল্যাশডাউন) করেছে।

অ্যাপোলো মিশনের রেকর্ড ভেঙে চাঁদের সবচেয়ে দূরবর্তী পথ পাড়ি দিয়ে এই চার ক্রু সদস্য মানব ইতিহাসের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন।

মহাকাশযানটিকে সুরক্ষা দিতে উদ্ধার অভিযানে আমেরিকার নৌবাহিনীর জাহাজ ও ডুবুরিরা অংশ নিয়েছেন। নভোচারীদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হবে এবং স্বাস্থ্য পরীক্ষার পর তারা হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ফিরে আসবেন।

১০ দিনের এ রোমাঞ্চকর চন্দ্রাভিযানটি গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে মহাকাশযাত্রা শুরু হয়েছিল।

চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড (২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) ভেঙে দিয়েছে। সূত্র: এএফপি

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement