তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪: ১৯
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: বিএনপির মিডিয়া সেল
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: বিএনপির মিডিয়া সেল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাতে সশরীরে উপস্থিত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারত সরকারের পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা তুলে দেন তিনি।

বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর পর জানাজাস্থলে গিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন জয়শঙ্কর।

শোকবার্তা হস্তান্তরের সময় তারেক রহমানের পাশে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। দক্ষিণ এশিয়ার এই প্রভাবশালী কূটনীতিকের অংশগ্রহণ বেগম খালেদা জিয়ার প্রতি প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিশেষ সম্মান প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement