বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল

অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার ধারাবাহিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ভারত; তবে একই সঙ্গে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছে নয়াদিল্লি।
শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।’
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।







Md.AliHossainFakir.(2)-f9a867-256x144.webp)





-dc9470-256x144.webp)
