ঢাবির নতুন ভিসিকে অভিনন্দন জানালেন বাউবি উপাচার্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার উপাচার্য ড. মাকসুদ কামালকে তার কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান বাউবি উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার।
সোমবার উপাচার্য ড. মাকসুদ কামালকে তার কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান বাউবি উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

গতকাল সোমবার উপাচার্য ড. মাকসুদ কামালকে তার কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান হুমায়ুন আখতার। এ সময় বাউবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন উপস্থিত ছিলেন।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে উৎকর্ষতা ও সৃজনশীলতায় ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় আরো গতিশীল ও সমৃদ্ধি অর্জন করবে। সেই সঙ্গে শিক্ষার মান, উদ্ভাবনী জ্ঞান ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। উপাচার্য হিসেবে তার পেশাগত জীবন আরো বেশি উৎকর্ষতার স্বাক্ষর বয়ে আনবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।

বাউবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দেশের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

ড. মাকসুদ কামাল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগ এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ছিলেন।

তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার মেয়াদে সভাপতি এবং তিন মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৬ সালের ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement