হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাবের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ঘটনার প্রধান সন্দেহভাজনদের মধ্যে একজনের আত্মীয়ের বাসার পাশ থেকে এই ম্যাগাজিনটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার সংলগ্ন একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করা এই আলামতটিকে ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত কয়েকদিন সেখানেই তার চিকিৎসা চলছিল। অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনো উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement