ইলেকট্রিক গাড়ির স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রী, ঘুরে দেখলেন প্রদর্শনী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রদর্শনীতে একটি আধুনিক ইলেকট্রিক গাড়ি চালিয়ে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রদর্শনীতে একটি আধুনিক ইলেকট্রিক গাড়ি চালিয়ে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) গাড়ির একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন।

আজ শনিবার (২৩ মে) সকালে আধুনিক প্রযুক্তিনির্ভর এসব যানবাহন পরিদর্শন করেন।

আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করার সময় তিনি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শনীতে আসা কিছু গাড়ি প্রধানমন্ত্রী তার কার্যালয়ের ভেতরে চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement