মানবতাবিরোধী অপরাধ

সাবেক মন্ত্রী ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মে ২০২৬, ১৬: ১০
আদালতে হাসানুল হক ইনু। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচনা দেওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় যেকোনো দিন ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রাষ্ট্র ও আসামিপক্ষের দীর্ঘ যুক্তি-তর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি এই মামলায় আসামি ইনুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অপর দিকে আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি ইনুর খালাস দাবি করেন।

প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়েছেন ও বাস্তবায়ন করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এসব অপরাধের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় (সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি) তার ওপরেও বর্তায়।

গত বছরের ২ নভেম্বর এই মামলায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আর সূচনা বক্তব্য শুরু হয় ৩০ নভেম্বর।

রাজনীতি/একে

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিআরটিসির ঈদ স্পেশালের যাত্রা শুরু ২৩ মে, রোববার থেকে মিলবে টিকিট

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরবানির ঈদ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।

৭ ঘণ্টা আগে

বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য

‎‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ও, যেখানে কদিন ধরেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আ

৭ ঘণ্টা আগে

৪৪ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চার মামলায় ধারাবাহিকভাবে টানা ৪৪ দিন রিমান্ডে রাখার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

৮ ঘণ্টা আগে

কাপাসিয়ায় ৫ খুন: হদিস মেলেনি পদ্মায় ‘ঝাঁপ দেওয়া’ ফোরকানের

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পলাতক ফোরকান মোল্লার (৪০) ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তিনি মোবাইলটি পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে রেখে নদীতে ঝাঁপ দিয়েছেন, যা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। এর পর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি।

৯ ঘণ্টা আগে