প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইমে’র ২০২৬ সালের মানবসেবায় সেরা ১০০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। আজ বৃহস্পতিবার টাইমের ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় স্থানীয়ভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে মনোনীত করা হয়।
টাইমের প্রতিবেদনে বলা হয়, গত বছর বৈদেশিক সহায়তার ব্যয়ে বড় ধরনের কাটছাঁটের পর বিশ্ব জুড়ে উন্নয়ন সহায়তার আরও কার্যকর ও টেকসই মডেলের প্রয়োজনীয়তা সামনে এসেছে। এ ক্ষেত্রে ব্র্যাক এবং এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ্র কাছে হয়তো এর একটি সমাধান পাওয়া যেতে পারে।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। শুরুতে ‘বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি’ নামে পরিচিত এই সংস্থাটি স্বাধীনতা-পরবর্তী শরণার্থীদের সহায়তায় কাজ শুরু করে। পরবর্তীতে নাম সংক্ষিপ্ত করে ‘ব্র্যাক’ করা হয় এবং কার্যক্রম সম্প্রসারণ করা হয়। বর্তমানে এশিয়া ও আফ্রিকার প্রায় ১৪ কোটি ৫০ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে সংস্থাটির কার্যক্রম। দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক সহায়তার বরাদ্দ কমে যাওয়ায় ব্র্যাকও আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে বহুমুখী অর্থায়ন কৌশলের মাধ্যমে তারা পরিস্থিতি মোকাবিলা করছে। অনুদান, ব্যাংকের সুদ, জন-অংশগ্রহণমূলক অর্থায়ন, বিনিয়োগ, ক্ষুদ্রঋণ এবং সামাজিক উদ্যোগ— বিশেষ করে হস্তশিল্পভিত্তিক উদ্যোগ থেকে অর্জিত উদ্বৃত্ত আয় দিয়ে সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।
উন্নয়ন নিয়ে ব্র্যাকের দর্শন ‘যেভাবেই হোক করতে হবে’। এই হাইব্রিড মডেল সেই দর্শনেরই প্রতিফলন। আসিফ সালেহ্ বলেন, ‘আমরা সমস্যাগুলো বিশ্লেষণ করি এবং মানুষের জীবন বদলে দেওয়ার জন্য কী প্রয়োজন, তা নিয়ে তাদের সঙ্গে কাজ করি।’
তিনি আরও বলেন, ব্র্যাকের স্থানীয়ভাবে পরিচালিত উন্নয়ন মডেলটি বৈশ্বিক উত্তরের (উন্নত) দেশগুলোর প্রচলিত উন্নয়ন কাঠামো থেকে ভিন্ন। উন্নত দেশগুলোর অনেক কর্মসূচি ওয়াশিংটন ডিসি বা লন্ডনের মতো শহরে বসে পরিকল্পনা করা হয়, যা মূল সমস্যা যেখানে, তার চেয়ে অনেক দূরে।
উন্নয়নকে কেবল দাতব্য কর্মকাণ্ড হিসেবে দেখার বিরোধিতা করে আসিফ সালেহ্ বলেন, ‘দাতব্য কর্মকাণ্ডে মানুষ কেবল সহায়তা গ্রহণকারী হয়ে থাকে। আমরা এমন একটি পদ্ধতিকে উৎসাহিত করি, যেখানে মানুষ প্রতিটি কাজে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে যুক্ত থাকে।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
৫ ঘণ্টা আগে
বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের সারের চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী আমিন উর রশিদ বলেন, ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন। টিএসপি সারের চাহিদা সাত লাখ ৫০ হাজার মেট্রিক টন। ডিএপির চাহিদা ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এমওপি নয় লাখ ৫০ হাজার মেট্রিক টন।
১৬ ঘণ্টা আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা চাকরিসহ বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন, তাদের তথ্য সরকার জানতে চেয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, বিভিন্ন দপ্তর থেকে এ সংক্রান্ত তথ্য আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৭ ঘণ্টা আগে