ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে মেটাফিজিশিয়ানস ৯৪

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২: ৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গত ১ জুলাই মেটাফিজিশিয়ানস '৯৪ এর উদ্যোগে রাজধানীর একটি রেস্তোরাঁয় আলোচনা ও আড্ডার আয়োজন করা হয়। এই ব্যাচের যুক্তরাষ্ট্র প্রবাসী সহপাঠি আনিসুর রহমানের উপস্থিতি আড্ডায় নতুন মাত্রা যোগ করে।

মেটাফিজিশিয়ানস '৯৪ ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ থেকে ওই বছর পাশ করা শিক্ষার্থীদের সংগঠন, যেটি তাদের পারষ্পরিক সম্পর্ক ও সহযোগিতার মেলবন্ধন হিসেবে কাজ করে।

আড্ডায় বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ ছাড়াও উঠে আসে পেশাগত ও পারিবারিক জীবনের নানা বিষয়। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বসবাসরত ব্যবসায়ী আনিসুর রহমান হয়ে ওঠেন আড্ডার মধ্যমণি।

মেটাফিজিশিয়ানস '৯৪ এর সভাপতি আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন লাবলু।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুল আলম টিটু, অধ্যক্ষ নজরুল ইসলাম, ড. মিজানুর রহমান, অধ্যাপক আমজাদ খান, সুভাষ বালা, জাকির হোসেন, মাহবুবুর রশীদ টুটুল, মিজানুর রহমান, শহীদুল হাসান, শফিকুল ইসলাম মিন্টু, মো. মোজাফফর, শরিফুজ্জামান পিন্টু প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

৯ ঘণ্টা আগে

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

১০ ঘণ্টা আগে

‘সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

১২ ঘণ্টা আগে